সিরাজগঞ্জে গাজা-ফেন্সিডিলসহ ৪ মাদক কারবারী আটক
সিরাজগঞ্জ প্রতিনিধিঃ
প্রকাশ: মঙ্গলবার, ২৪ মে, ২০২২, ৪:১৭ পিএম


সিরাজগঞ্জের সলঙ্গায় পৃথক দুটি অভিযান চালিয়ে ১৮ কেজী গাজা ও ২৯৬ বোতল ফেন্সিডিল সহ ৪ মাদক কারবারী কে আটক করেছে র‌্যাব-১২ এর সদস্যরা। মঙ্গলবার সলঙ্গা থানাধীন হাটিকুমরুল গোলকপুর গ্রামে এবং রামারচর মহাসড়কের পাশে এ অভিযান চালিয়ে তাদের আটক করা হয়। 

আটককৃতরা হলো- সলঙ্গার গোলকপুর গ্রামের মৃত- আব্দুল জলিল শেখের ছেলে মোঃ আশাদুল শেখ (২৫), কুষ্টিয়া জেলার ভেড়ামারা থানার ফারাকপুর গ্রামের জাহাঙ্গীর আলমের ছেলে জসীম আলী (২৭), মৃত কামাল উদ্দিনের ছেলে শাহ জামাল (৪০) এবং বারদাগ গ্রামের মৃত সেকেন্দার আলীর ছেলে মোস্তাকিন (১৯)। 

র‌্যাব ১২ এর সহকারী পুলিশ সুপার মিডিয়া অফিসার মোস্তাফিজুর রহমান এ তথ্য নিশ্চিত করে জানান, গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে গাজা ও ফেন্সিডিল সহ ৪ মাদক কারবারী কে আটক করা হয়। উদ্ধারকৃত আলামত সহ তাদের বিরুদ্ধে মামলা দায়ের করে সংশ্লিষ্ট থানায় হস্তান্তর করা হয়েছে।


« পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ »







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক ও প্রকাশক: মো: আক্তার হোসেন রিন্টু
বার্তা ও বাণিজ্যিক বিভাগ : প্রকাশক কর্তৃক ৮২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক (৩য় তলা) ওয়্যারলেস মোড়, বড় মগবাজার, ঢাকা-১২১৭।
বার্তা বিভাগ : +8802-58316172, বাণিজ্যিক বিভাগ : +8802-58316175, E-mail: info@jobabdihi.com , contact@jobabdihi.com
কপিরাইট © দৈনিক জবাবদিহি সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft