নাগরপুরে উপজেলা শুমারি স্থায়ী কমিটির সভা অনুষ্ঠিত
নাগরপুর (টাঙ্গাইল) প্রতিনিধিঃ
প্রকাশ: মঙ্গলবার, ২৪ মে, ২০২২, ৪:১৩ পিএম


জনশুমারিতে তথ্যদিন, পরিকল্পিত উন্নয়নে অংশ নিন, এই স্লোগানে টাঙ্গাইলের নাগরপুরে ১৫ থেকে ২১ জুন দেশব্যাপি চলবে দেশের প্রথম ডিজিটাল জনশুমারি ও গৃহগণনা।

 মঙ্গলবার (২৪ মে) সকালে নাগরপুর উপজেলা পরিষদ সভাকক্ষে উপজেলা প্রশাসন ও উপজেলা পরিসংখ্যান অফিসের আয়োজনে জনশুমারি ও গৃহগণনা-২০২২ উপলক্ষে উপজেলা শুমারি স্থায়ী কমিটির সভা অনুষ্ঠিত হয়। 

উপজেলা নির্বাহী অফিসার ওয়াহিদুজ্জামান এর সভাপতিত্বে অন্যান্যের মধ্যে আরো উপস্থিত ছিলেন, উপজেলা ভাইস চেয়ারম্যান হুমায়ুন কবির, মহিলা ভাইস চেয়ারম্যান ছামিনা বেগম সিপ্রা, উপজেলা কৃষি কর্মকর্তা আব্দুল মতিন বিশ্বাস, মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা মনিরুজ্জামান, পরিসংখ্যান কর্মকর্তা মো. জয়নুল আবেদিন, নাগরপুর থানার এস আই মো.জাঙ্গাগীর আলমসহ ইউপি চেয়ারম্যান ও উপজেলার কর্মকর্তাগণ।

« পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ »







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক ও প্রকাশক: মো: আক্তার হোসেন রিন্টু
বার্তা ও বাণিজ্যিক বিভাগ : প্রকাশক কর্তৃক ৮২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক (৩য় তলা) ওয়্যারলেস মোড়, বড় মগবাজার, ঢাকা-১২১৭।
বার্তা বিভাগ : +8802-58316172, বাণিজ্যিক বিভাগ : +8802-58316175, E-mail: info@jobabdihi.com , contact@jobabdihi.com
কপিরাইট © দৈনিক জবাবদিহি সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft