মির্জা ফখরুলের বুকে ব্যথা, বিষ জ্বালা শুরু হয়েছে: কাদের
প্রকাশ: মঙ্গলবার, ২৪ মে, ২০২২, ৪:০৮ পিএম

পদ্মা সেতু হয়ে গিয়েছে। জুনে উদ্বোধন হবে। পদ্মাসেতু নিয়ে সারা বাংলার মানুষ যখন আনন্দে উচ্ছ্বসিত, সেই সময় শুধুমাত্র বিএনপি ও মির্জা ফখরুলের বুকে ব্যথা, বিষ জ্বালা ছড়িয়েছে বলে মন্তব্য করেছেন বাংলাদেশ আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের এমপি।

মঙ্গলবার (২৪ মে) রাঙ্গামাটির জেলা আওয়ামী লীগের ত্রি-বার্ষিক সম্মেলনের ভ্যাচুয়ালি যোগদিয়ে প্রধান অতিথির বক্তব্যে একথা বলেন তিনি।

তিনি আগামী নির্বাচনে আওয়ামী লীগের বিজয় ধরে রাখতে দলের নেতাকর্মীদের ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানান।

ওবায়দুল কাদের বলেন, পাহাড়ে এখনও হানাহানি, মারামারি, রক্তপাত চলছে। তা অবশ্যই বন্ধ করতে হবে।

প্রধানমন্ত্রী শেখ হাসিনার প্রতিশ্রুতির কথা উল্লেখ করে তিনি বলেন, বর্তমান আওয়ামী লীগ সরকার শান্তি চুক্তির প্রতি শব্দ ও ওয়াদা অক্ষরে অক্ষরে পূরণ করবে। ভূমি জটিলতা সমস্যা ছাড়া পাহাড়ি এলাকার সব সমাধান করা হয়েছে বলে তিনি উল্লেখ করেন।

রাঙ্গামাটি ক্ষুদ্র নৃ গোষ্ঠী সাংস্কৃতিক ইন্সটিটিউট প্রাঙ্গণে রাঙ্গামাটি জেলা সভাপতি দীপংকর তালুকদারের সভাপতিত্বে অনুষ্ঠিত সম্মেলনের উদ্বোধন করেন বাংলাদেশ আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য ইঞ্জিনিয়ার মোশাররফ হোসেন।

এ সময় কেন্দ্রীয় আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মাহাবুব উল আলম হানিফ, কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক আবু সাঈদ আল মাহমুদ স্বপন এমপি, কেন্দ্রীয় ধর্ম বিষয়ক সম্পাদক অ্যাড. সিরাজুল মোস্তফা, তিন পার্বত্য জেলার মহিলা সংসদ সদস্য বাসন্তী চাকমাসহ অন্য নেতৃবৃন্দ বক্তব্য রাখেন।

এদিকে বিকালে সম্মেলনকে ঘিরে কাউন্সিল অনুষ্ঠিত হবে। এবারের জেলা কাউন্সিলে সভাপতি ও সাধারণ সম্পাদক দুটি পদে নির্বাচন অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে। কাউন্সিলে সভাপতি পদে বর্তমান সভাপতি দীপংকর তালুকদার এবং তার সঙ্গে প্রতিদ্বন্ধিতা করবেন পার্বত্য চট্টগ্রাম উন্নয়ন বোর্ড চেয়ারম্যান নিখিল কুমার চাকমা।


জে/ আল



« পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ »







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক ও প্রকাশক: মো: আক্তার হোসেন রিন্টু
বার্তা ও বাণিজ্যিক বিভাগ : প্রকাশক কর্তৃক ৮২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক (৩য় তলা) ওয়্যারলেস মোড়, বড় মগবাজার, ঢাকা-১২১৭।
বার্তা বিভাগ : +8802-58316172, বাণিজ্যিক বিভাগ : +8802-58316175, E-mail: info@jobabdihi.com , contact@jobabdihi.com
কপিরাইট © দৈনিক জবাবদিহি সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft