নাটোরে পানিতে ডুবে শিশুর মৃত্যু
নাটোর প্রতিনিধি
প্রকাশ: মঙ্গলবার, ২৪ মে, ২০২২, ৪:১০ পিএম


নাটোরের লালপুরে পুকুরের পানিতে ডুবে রবিউল ইসলাম (৬) নামে এক শিশুর মৃত্যু হয়েছে। 

সোমবার (২৩ মে) সন্ধ্যার দিকে উপজেলার চকবাদেকুল এলাকায় এ ঘটনা ঘটে। নিহত রবিউল ইসলাম একই এলাকার মজনুর ইসলামের ছেলে।

লালপুর ইউপি চেয়ারম্যান আবু বকর সিদ্দিক বিষয়টি নিশ্চিত করে জানান, শিশু রবিউল বিকালে খেলার কথা বলে বাড়ি থেকে বের হয়ে যায়। সন্ধ্যা হয়ে গেলেও সে ফিরে না আসায় পরিবারের সদস্যরা তাকে খোজাখুঁজি করতে থাকে। এরই এক পর্যায়ে বাড়ির পাশের পুকুরে তার পায়ের স্যান্ডেল ভাসতে দেখা যায়। স্থানীয় ও পরিবারের সদস্যরা পুকুরে খোজাখুঁজির এক পর্যায়ে ওই শিশুকে পেয়ে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

« পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ »







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক ও প্রকাশক: মো: আক্তার হোসেন রিন্টু
বার্তা ও বাণিজ্যিক বিভাগ : প্রকাশক কর্তৃক ৮২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক (৩য় তলা) ওয়্যারলেস মোড়, বড় মগবাজার, ঢাকা-১২১৭।
বার্তা বিভাগ : +8802-58316172, বাণিজ্যিক বিভাগ : +8802-58316175, E-mail: info@jobabdihi.com , contact@jobabdihi.com
কপিরাইট © দৈনিক জবাবদিহি সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft