ছাগলনাইয়ায় বিদ্যুৎস্পৃষ্টে কৃষক ও গাভীর মৃত্যু
ফেনী প্রতিনিধি :
প্রকাশ: মঙ্গলবার, ২৪ মে, ২০২২, ৪:০৭ পিএম আপডেট: ২৪.০৫.২০২২ ৪:১১ পিএম

ফেনীর ছাগলনাইয়ায় নিজ গোয়াল ঘরের অবৈধ পার্শ্ব লাইনের তারে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে কৃষক নুরুন নবী মজুমদার (৬০) ও একটি গাভীর মৃত্যু হয়েছে। সোমবার সন্ধ্যা ৭টায় ছাগলনাইয়া পৌরসভার পশ্চিম ছাগলনাইয়া গ্রামের মাস্টার পাড়া বিআর মজুমদার বাড়িতে এ দুর্ঘটনা ঘটে।

নিহতের স্বজন এমজি কিবরিয়া মজুমদার জানান, বিআর মজুমদার বাড়ির মৃত তোফাজ্জল হোসেনের পুত্র কৃষক মো. নুরুন নবী মজুমদার সোমবার সন্ধ্যায় মাঠ থেকে তার গাভীটি এনে গোয়ালঘরের সামনে বেঁধে রাখে। সন্ধ্যা ৭টার দিকে বসতঘর থেকে গোয়ালঘরে দেয়া বিদ্যুতের পার্শ্ব লাইনের তারে জড়িয়ে লাফাতে থাকে গাভীটি এসময় গাভীটিকে বাঁচাতে গিয়ে কৃষক মো. নুরুন নবী মজুমদার ও তার গাভিটি বিদ্যুৎস্পৃষ্ট হয়ে ঘটনাস্থলেই মৃত্যু হয়। কৃষক মো. নুরুন নবীকে উদ্ধার করে ছাগলনাইয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষনা করেন।

ছাগলনাইয়ায় থানার ওসি শহিদুল ইসলাম  বিদ্যুৎস্পৃষ্ট হয়ে কৃষক ও একটি গাভীর মৃত্যুর তথ্য নিশ্চিত করেছেন। কৃষকের মরদেহ ময়নাতদন্তের জন্য মর্গে পাঠানো হয়েছে।

« পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ »







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক ও প্রকাশক: মো: আক্তার হোসেন রিন্টু
বার্তা ও বাণিজ্যিক বিভাগ : প্রকাশক কর্তৃক ৮২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক (৩য় তলা) ওয়্যারলেস মোড়, বড় মগবাজার, ঢাকা-১২১৭।
বার্তা বিভাগ : +8802-58316172, বাণিজ্যিক বিভাগ : +8802-58316175, E-mail: info@jobabdihi.com , contact@jobabdihi.com
কপিরাইট © দৈনিক জবাবদিহি সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft