ভোলার ৫ কবি পেলেন 'কবি জীবনানন্দ দাশ সাহিত্য সম্মাননা'
প্রকাশ: সোমবার, ২৩ মে, ২০২২, ১১:৪২ পিএম

বরিশালের অন্যতম সাহিত্য সংগঠন কৃষ্ণচুড়া কবি সাহিত্যিক বলয় এর ১৮ বছর পূর্তি উপলক্ষ্যে কৃর্তনখোলা মিলনায়তনে কবি জীবনানন্দ দাশ সাহিত্য সম্মাননা ও কবি মিলনমেলা ২০২২ অনুষ্ঠিত হয়েছে।

এসময় কৃষ্ণচুড়া সাহিত্যিক বলয় অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কবি জাহাঙ্গীর আলম রুস্তম ( কবি ও পরিবেশ বিজ্ঞানী), প্রধান আলোচক ছিলেন আতিক হেলাল (কবি ও ছড়াকার), বিশেষ অতিথি ছিলেন নজমুল ইসলাম আকাশ (কবি ও সংগঠক), মনজু খন্দকার (কবি ও গীতিকার) আব্দুল হক চাষী (কবি ও সংগঠক), সোহেল মোহাম্মদ ফখরুদ্দিন (কবি ও সংগঠক), অপুর্ব গৌতম (কবি ও সংগঠক)। এছাড়াও অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বিভিন্ন সংগঠকবৃন্দ। 

এ অনুষ্ঠানে সভাপতিত্ব করেন মাসুম আহমেদ রানা (প্রতিষ্ঠাতা, কৃষ্ণচুড়া সাহিত্যিক বলয়), অনুষ্ঠানের সঞ্চালক ছিলেন বাংলাদেশ টেলিভিশনের উপাস্হাপক আব্দুর রাজ্জাক। অনুষ্ঠানে বিভিন্ন জেলা থেকে মোট ১৬০ জন কবি উপস্থিত ছিলেন। তাদের মধ্য থেকে প্রায় ৯০ জনকে সাহিত্য সম্মাননা দেওয়া হয়েছে। 

এর মধ্যে ভোলা সদর উপজেলার পশ্চিম ইলিশার মুহাম্মদ সামছুদ্দিন কবি জীবনানন্দ দাশ সাহিত্য সম্মাননা পেয়েছেন। ভোলার আরও ৪ জন কবি জীবনানন্দ দাশ সাহিত্য সম্মাননা পেয়েছেন। তারা হলেন- কবি মিজানুর রহমান (ভোলা সদর), কবি জিয়াউল হায়দার (ভোলা সদর), ভোলার তজুমদ্দিন উপজেলার জয়নাল আবেদীন ও ফারজানা আক্তার জুঁই।

« পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ »







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক ও প্রকাশক: মো: আক্তার হোসেন রিন্টু
বার্তা ও বাণিজ্যিক বিভাগ : প্রকাশক কর্তৃক ৮২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক (৩য় তলা) ওয়্যারলেস মোড়, বড় মগবাজার, ঢাকা-১২১৭।
বার্তা বিভাগ : +8802-58316172, বাণিজ্যিক বিভাগ : +8802-58316175, E-mail: info@jobabdihi.com , contact@jobabdihi.com
কপিরাইট © দৈনিক জবাবদিহি সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft