বরিশালে কলেজছাত্রীর ঝুলন্ত লাশ উদ্ধার
বরিশাল প্রতিনিধি
প্রকাশ: সোমবার, ২৩ মে, ২০২২, ১১:৪৫ পিএম


ব‌রিশা‌লে এক‌টি মেস থে‌কে ক‌লেজ ছাত্রীর ঝুলন্ত লাশ উদ্ধার ক‌রে‌ছে পু‌লিশ। 

সোমবার রাত ৯টায় নগরীর ব্রজ‌মোহন ক‌লে‌জের মস‌জি‌দের গে‌টের সাম‌নের গ‌লি আইনুন ভিলা থে‌কে ওই ছাত্রীর লাশ উদ্ধার করা হয়। 

উদ্ধারকৃত ছাত্রীর নাম সান-ই-জাহান জু‌য়েনা (১৮) সরকা‌রি ব‌রিশাল ক‌লে‌জের দ্বিতীয় ব‌র্ষের বিজ্ঞান বিভা‌গের ছাত্রী এবং পি‌রোজপু‌রের নেছারাবা‌দের সোহাগদল এলাকার মাসুম ফরাজীর মে‌য়ে। সে আইনুন ভিলার চতুর্থ তলার ৪০৪ নম্বর রু‌মে ‌দেড় বছর ধ‌রে ভাড়া থাক‌তো। আইনুন ভিলার কেয়ার‌টেকার ম‌র্জিনা বেগম ব‌লেন, সন্ধ‌্যার পর পর মে‌য়ে‌দের চিৎকার শু‌নে দরজার উপর থে‌কে দেখ‌তে পাই ফ‌্যা‌নের সা‌থে ওড়না পে‌চি‌য়ে ঝু‌লে র‌য়ে‌ছে ওই ছাত্রী। 

প‌রে পু‌লিশ‌কে কল দেই। কি কার‌ণে আত্মহত‌্যা কর‌ছে বল‌তে পার‌বো না। আইনুন ভিলার মা‌লিক আইনুন বেগম ব‌লেন, প্রায় দেড় বছর ধ‌রে এই মে‌য়ে ভাড়া থা‌কে এখা‌নে। কো‌নো সময় কো‌নো স‌ন্দেহজনক বিষয় চো‌খে প‌রে‌নি। 

পু‌লি‌শের এক‌টি সূত্র জা‌নি‌য়ে‌ছে, মৃত ছাত্রীর হা‌তে ব্লেড দি‌য়ে কাটা অ‌নেকগু‌লো দাগ পাওয়া গে‌ছে। ব‌রিশাল কোতোয়ালী ম‌ডেল থানা পু‌লি‌শের ও‌সি (তদন্ত) লোকমান হো‌সেন ব‌লেন, দরজা ভে‌ঙে ওই ছাত্রীর লা উদ্ধার করা হ‌য়ে‌ছে। হত্যা না আত্মহত্যা সে‌টি নি‌শ্চিত হওয়া যায়‌নি। ছাত্রীর মোবাইল ফোন‌টি জব্দ করা হ‌য়ে‌ছে। তদন্ত সা‌পে‌ক্ষে মূল কারণ পাওয়া যা‌বে।

« পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ »







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক ও প্রকাশক: মো: আক্তার হোসেন রিন্টু
বার্তা ও বাণিজ্যিক বিভাগ : প্রকাশক কর্তৃক ৮২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক (৩য় তলা) ওয়্যারলেস মোড়, বড় মগবাজার, ঢাকা-১২১৭।
বার্তা বিভাগ : +8802-58316172, বাণিজ্যিক বিভাগ : +8802-58316175, E-mail: info@jobabdihi.com , contact@jobabdihi.com
কপিরাইট © দৈনিক জবাবদিহি সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft