চকরিয়ায় ইউপি মেম্বার কারাগারে
চকরিয়া (কক্সবাজার) প্রতিনিধিঃ
প্রকাশ: সোমবার, ২৩ মে, ২০২২, ৯:২১ পিএম


কক্সবাজারের চকরিয়া ডুলহাজারা ইউনিয়ন পরিষদের সচিব হুমায়ুন কবিরের উপর হামলার ঘটনায় ইউনিয়নের ৪ নং ওয়ার্ড মেম্বার রমজান আলীকে কারাগারে পাঠানো হয়েছে।

সোমবার চকরিয়া সিনিয়র জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে  হাজির হয়ে জামিন আবেদন করলে আদালতের বিজ্ঞ বিচারক রাজীব কুমার দেব জামিন আবেদন না মঞ্জুর করে তাকে জেল হাজতে প্রেরনের নির্দেশ দেন। 

গত ১৯ জানুয়ারি পরিষদের কার্যক্রম চলাকালীন তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে ইউপি মেম্বার রমজান আলীর নেতৃত্বে ১০/১৫ জনের একদল দূর্বৃত্ত ইউপি সচিব হুমায়ুন কবির ও গ্রাম পুলিশ নাছির উদ্দিনের উপর হামলা চালায়। এ ঘটনায় সচিব হুমায়ুন কবির বাদী হয়ে ইউপি মেম্বার রমজান আলীকে প্রধান আসামী দেখিয়ে ১১ জনের বিরুদ্ধে চকরিয়া থানায় মামলা দায়ের করেন।

বাদী পক্ষের আইনজীবী এডভোকেট মোহাম্মদ এমরান বলেন, আসামী রমজান আলীর বিরুদ্ধে জামিন অযোগ্য অপরাধের অভিযোগ থাকায় বিজ্ঞ আদালত তার জামিন আবেদন না মঞ্জুর করে জেল হাজতে প্রেরণের নির্দেশ দিয়েছেন। 

« পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ »







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক ও প্রকাশক: মো: আক্তার হোসেন রিন্টু
বার্তা ও বাণিজ্যিক বিভাগ : প্রকাশক কর্তৃক ৮২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক (৩য় তলা) ওয়্যারলেস মোড়, বড় মগবাজার, ঢাকা-১২১৭।
বার্তা বিভাগ : +8802-58316172, বাণিজ্যিক বিভাগ : +8802-58316175, E-mail: info@jobabdihi.com , contact@jobabdihi.com
কপিরাইট © দৈনিক জবাবদিহি সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft