প্রকাশ: সোমবার, ২৩ মে, ২০২২, ৯:১৮ পিএম আপডেট: ২৪.০৫.২০২২ ১০:০৫ পিএম

সিরাজগঞ্জের বেলকুচিতে দীর্ঘ ১০ বছর পর উপজেলা আওয়ামী লীগের সম্মেলনে নতুন সভাপতি নির্বাচিত হয়েছেন আলহাজ্ব আব্দুল মমিন মন্ডল এমপি। আর সাধারণ সম্পাদক নির্বাচিত হয়েছেন সাবেক পৌর মেয়র বেগম আশানূর বিশ্বাস।
সোমবার দুপুরে সোহাগপুর এস কে পাইলট উচ্চ বিদ্যালয় চত্বরে উপজেলা আওয়ামী লীগের ত্রি-বার্ষিক সম্মেলনের দ্বিতীয় অধিবেশনে কাউন্সিলরদের মতামতের ভিতিত্তে সভাপতি ও সাধারণ সম্পাদকের নাম ঘোষণা করেন সিরাজগঞ্জ জেলা আওয়ামী লীগের সভাপতি অ্যাড: কে এম হোসেন আলী হাসান।
নবনির্বাচিত সভাপতি আলহাজ্ব আব্দুল মমিন মন্ডল দেশের শীর্ষস্থানীয় ব্যবসা প্রতিষ্ঠান মন্ডল গ্রুপের ব্যবস্থাপনা পরিচালকের দায়িত্ব পালন করছেন এবং সাধারণ সম্পাদক বেগম আশান‚র বিশ্বাস উপজেলা আওয়ামী লীগের সিনিয়র সহ-সভাপতি ও সাবেক পৌরসভার মেয়র হিসেবে দায়িত্ব পালন করেছেন।
এর আগে, সম্মেলনের উদ্বোধন করেন জেলা আওয়ামী লীগের সভাপতি অ্যাডভোকেট কে এম হোসেন আলী হাসান।
বেলকুচি উপজেলা আওয়ামীলীগের সভাপতি গাজী দেলখোশ আলী প্রামানিকের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক ফজলুল হক সরকারের সঞ্চালনায় বক্তব্য রাখেন আওয়ামী লীগের রাজশাহী বিভাগীয় সাংগঠনিক সম্পাদক এস এম কামাল হোসেন, স্বাস্থ্য ও জনসংখ্যা বিষয়ক সম্পাদক ডা. রোকেয়া সুলতানা, কেন্দ্রীয় কমিটির সদস্য মেরিনা জাহান কবিতা, কেন্দ্রীয় কমিটির কার্যনির্বাহী সদস্য সৈয়দ আব্দুল আওয়াল শামীম, জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আব্দুস সামাদ তালুকদার, সিরাজগঞ্জ-৫ আসনের জাতীয় সংসদ সদস্য আলহাজ্ব আব্দুল মমিন মন্ডল, সিরাজগঞ্জ-১ আসনের সংসদ সদস্য প্রকৌশলী তানভীর শাকিল জয়, সিরাজগঞ্জ জেলা পরিষদের চেয়ারম্যান আলহাজ্ব আব্দুল লতিফ বিশ্বাস, বনানী থানা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক মীর মোশারফ হোসেন প্রমূখ।