প্রধানমন্ত্রীকে ‘কটুক্তি’র প্রতিবাদ রাবি ছাত্রলীগের একাংশের বিক্ষোভ
রাবি প্রতিনিধি
প্রকাশ: সোমবার, ২৩ মে, ২০২২, ৭:০২ পিএম


প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে ‘কটুক্তি’র প্রতিবাদে ক্যাম্পাসে বিক্ষোভ করেছে রাজশাহী বিশ্ববিদ্যালয় (রাবি) শাখা ছাত্রলীগের একাংশ। সোমবার (২৩ মে) দুপুর দেড় টার দিকে তারা এ বিক্ষোভ মিছিল করেন। এসময় শাখা ছাত্রলীগের সভাপতি গোলাম কিবরিয়াকে নিজ নেতাকর্মীদের নিয়ে কেন্দ্রীয় গ্রন্থাগারের পেছনে বসে থাকতে দেখা যায়।

শাখা ছাত্রলীগের সহ-সভাপতি কাজী লিংকনের নেতৃত্বে বিক্ষোভ মিছিলটি বিশ্ববিদ্যালয়ের আমতলা চত্বর থেকে শুরু হয়ে ক্যাম্পাসের প্রধান প্রধান সড়কগুলো প্রদক্ষিণ করে। পরে টুকিটাকি চত্বরের দলীয় টেন্টে এসে শেষ হয়।

বিক্ষোভ মিছিলে তাদেরকে ‘ছাত্রদলের চামরা, তুলে নেব আমরা’, ‘ছাত্রলীগের একশন, ডাইরেক্ট একশন’, ‘ছাত্রদল যেখানে, ধোলাই হবে সেখানে’ ইত্যাদি স্লোগান দিতে দেখা যায়।

বিক্ষোভ মিছিল প্রসঙ্গে সহ-সভপতি কাজী লিংকন বলেন, প্রধানমন্ত্রী দেশরতœ শেখ হাসিনার নেতৃত্বে দেশ এখন উন্নয়নশীল দেশে পরিণত হয়েছে। এই সময় বিএনপি-জামাতের কিছু প্রেতাত্মা ও বেগম খালেদা জিয়া ঔদ্ধত্যপূর্ণ কথা বলছেন। গতকালকে আমরা দেখেছি কেন্দ্রীয় ছাত্রদলের সেক্রেটারি আমাদের নেত্রীকে নিয়ে কটুক্তি ও ঔদ্ধত্যপূর্ণ আচরণ করেছেন। তার প্রতিবাদেই আমরা এই ঝটিকা মিছিল করেছি।

রাবি শাখা ছাত্রলীগের বাইরে গিয়ে কেন এই বিক্ষোভ এমন প্রশ্নে তিনি বলেন, তারা যদি কর্মসূচি না দেয় তাহলে আমাদের কিছু করার নাই। কেন্দ্রীয় ছাত্রলীগ প্রতিটি ইউনিভার্সিটিতে বিক্ষোভের দিক-নির্দেশনা দিয়েছে। তাই আমরা আমাদের যায়গা থেকে এটা করেছি।

এ বিষয়ে জানতে চাইলে গোলাম কিবরিয়া বলেন, তারা যে বিক্ষোভ করেছে এ বিষয়ে আমি কিছু জানি না। তবে প্রধানমন্ত্রীকে কটুক্তির প্রতিবাদে তারা এটি করতেই পারেন। আর আমাদের কেন্দ্রীয় ছাত্রলীগের কর্মসূচি রয়েছে বিকেল ৪টায়।

বিক্ষোভ মিছিলে অন্যদের মধ্যে শাখা ছাত্রলীগের প্রশিক্ষণ বিষয়ক সম্পাদক আসাদুল্লা গালিব, উপ-ধর্ম বিষয়ক সম্পাদক তৌহিদ দুর্জয়সহ অর্ধ-শতাধিক নেতাকর্মী উপস্থিত ছিলেন।

« পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ »







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক ও প্রকাশক: মো: আক্তার হোসেন রিন্টু
বার্তা ও বাণিজ্যিক বিভাগ : প্রকাশক কর্তৃক ৮২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক (৩য় তলা) ওয়্যারলেস মোড়, বড় মগবাজার, ঢাকা-১২১৭।
বার্তা বিভাগ : +8802-58316172, বাণিজ্যিক বিভাগ : +8802-58316175, E-mail: info@jobabdihi.com , contact@jobabdihi.com
কপিরাইট © দৈনিক জবাবদিহি সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft