পদ্মায় জেলের জালে ২২ কেজির বোয়াল
গোয়ালন্দ (রাজবাড়ী) প্রতিনিধিঃ
প্রকাশ: সোমবার, ২৩ মে, ২০২২, ৭:০৫ পিএম


রাজবাড়ীর গোয়ালন্দ উপজেলার দৌলতদিয়া ফেরি ঘাট এলাকায় জেলের জালে ২২ কেজি ওজনের ৩ টি বোয়াল মাছ ধরা পড়েছে। সোমবার (২৩ মে) ভোরে পাবনা জেলার ঢালার চর এলাকার জেলে বলাই হালদারের জালে মাছ ৩টি ধরা পড়ে।

৩ টি বোয়াল মাছের মধ্যে ১ টির ওজন সাড়ে ৯ কেজি ও বাকি ২ টির ওজন সাড়ে ১২ কেজি। দৌলতদিয়া ফেরি ঘাট এলাকার মৎস্য ব্যবসায়ী চান্দু মোল্লা সাড়ে ৯ কেজির মাছটি ১ হাজার ৭ শ টাকা ও বাকি ২ টি ১হাজার ৫শ৫০ টাকা কেজি দরে মোট ৩৫ হাজার ৫শ ২৫ টাকায় কিনে নেন।

ঘাট এলাকার মৎস্যজীবীরা জানান, বেশ কিছুদিন পদ্মা নদীর বড় কোন মাছ পাওয়া যাচ্ছেনা। পাবনার ঢালার চর এলাকার জেলে বলাই হালদার নদীতে মাছ শিকারে বের হলে সোমবার ভোরের দিকে দৌলতদিয়া ফেরি ঘাটের অদূরে জাল ফেলে টেনে তোলার সময় বোয়াল মাছ ৩টি আটকা পরে। অনেকদিন পরে মাছ পেয়ে সবাই তো মহা খুশি। পরে মাছ গুলো বিক্রির জন্য দৌলতদিয়া বাইপাস সড়ক সংলগ্ন মাছ বাজারের দুলাল মন্ডলের আড়তে তোলা হয়। সেখানে নিলামে ফেরি ঘাট এলাকার মৎস্য ব্যবসায়ী চান্দু মোল্লা মাছ গুলো কিনেনেন।

জেলে বলাই হালদার জানান, সোমবার খুব ভোরে পদ্মা নদীতে কয়েকজন মাছ শিকারে বের হন। ভোর ৫ টার দিকে জাল তুলতেই এক ঝাঁকিতে বুঝতে পারেন বড় কোন মাছ ধরা পড়েছে। অবশেষে  টেনে নৌকায় তুলতেই তারা দেখতে পান বড় ৩টি বোয়াল মাছ।

মো. চান্দু মোল্লা বলেন, মাছটি দুলাল মন্ডলের আড়তে নিলামে তোলা হলে সর্বোচ্চ দরদাতা হিসেবে কিনে নেই। মাছটি কেনার পর ৫ নম্বর ফেরি ঘাট এলাকার আমার আড়তে নিয়ে আসলে উৎসুক জনতা অনেকে দেখতে ভিড় করেন। বিক্রির জন্য দেশের বিভিন্ন স্থানে যোগাযোগ করা হচ্ছে। মাছের দাম কেজি প্রতি ১-২শ টাকা লাভ পেলেই বিক্রি করা হবে বলে তিনি জানান।

গোয়ালন্দ উপজেলা মৎস কর্মকর্তা (অ.দ.) রেজাউল শরীফ জানান, পদ্মা নদীর পানিতে থাকা বড় মাছ খুবই সুস্বাদু ও লোভনীয় হয়। এই সময়ে খুব একটা দেখা না গেলেও মাঝে মধ্যে বড় মাছের দেখা মিলছে। সাধারণ মানুষ কিনতে না পারলেও টাকা ওয়ালারা খবর পেলেই কিনে নেন। বড় মাছে জেলে ও ব্যবসায়ীরা ভালো দাম পেয়ে খুবই খুশি হন।

« পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ »







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক ও প্রকাশক: মো: আক্তার হোসেন রিন্টু
বার্তা ও বাণিজ্যিক বিভাগ : প্রকাশক কর্তৃক ৮২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক (৩য় তলা) ওয়্যারলেস মোড়, বড় মগবাজার, ঢাকা-১২১৭।
বার্তা বিভাগ : +8802-58316172, বাণিজ্যিক বিভাগ : +8802-58316175, E-mail: info@jobabdihi.com , contact@jobabdihi.com
কপিরাইট © দৈনিক জবাবদিহি সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft