প্রকাশ: সোমবার, ২৩ মে, ২০২২, ৬:৫৮ পিএম

সিরাজগঞ্জের কাজিপুরে মীম (১৮) হত্যা মামলায় অভিযুক্ত স্বামী নাজমুল হুদা (২১) কে নরসিংদী জেলার শিবপুর থানা এলাকা থেকে আটক করেছে কাজিপুর থানা পুলিশ।
আটককৃত নাজমুল উপজেলার তেকানী ইউনিয়নের জোমার খুকশিয়া গ্রামের নজরুল ইসলামের ছেলে। নিহত মীমের বাবা রাসেল মিয়া বলেন, গত ৭ মাস আগে তেকানী ইউনিয়নের জোমার খুকশিয়া গ্রামের নজরুল ইসলামের ছেলের সাথে আমার মেয়ের বিয়ে হয়।
গত, ০৬-৪-২০২২ ইং তারিখে মেয়ের শশুরবাড়ী থেকে আমার মেয়ের লাশ পাওয়া যায়। এ ব্যাপারে আমার সন্দেহ হলে আমি বাদী হয়ে বিজ্ঞ আদালতে একটি মামলা দায়ের করি। কারণ আমার বিশ্বাস, আমার মেয়ে আত্মহত্যা করেনি। আমার মেয়েকে নাজমুল শ্বাসরোধে হত্যা করে তা আত্মহত্যা হিসেবে চালিয়ে দেওয়ার চেস্টা করেছিলো।
প্রশাসনকে ধন্যবাদ জানাই, সুষ্ঠু তদন্তের মাধ্যমে আমার মেয়ের খুনীকে আইনের আওতায় নিয়ে আসার জন্য। কাজিপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শ্যামল কুমার দত্ত জানান, গতকাল রবিবার নরসিংদী জেলার শিবপুর থানা এলাকা থেকে বিশেষ অভিযান চালিয়ে র্যাবের সহায়তায় অভিযুক্ত নাজমুল হুদা কে আটক করে সোমবার দুপুরে তাকে বিজ্ঞ আদালতে প্রেরণ করি।