ইউএনও'র বদলি প্রত্যাহারের দাবিতে মানববন্ধন
গোয়ালন্দ (রাজবাড়ী) প্রতিনিধি
প্রকাশ: সোমবার, ২৩ মে, ২০২২, ৩:৫৬ পিএম


রাজবাড়ী জেলার গোয়ালন্দ উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. আজিজুল হক খানের বদলির আাদেশ প্রত্যাহারের দাবিতে মানববন্ধন করেছে গোয়ালন্দের সর্বস্থরের জনগণ।

সোমবার (২৩ মে) বেলা সাড়ে ১১টা থেকে ১২ টা পর্যন্ত শতাধিক  নারী-পুরুষের উপস্থিতে উপজেলা পরিষদের সামনে ঢাকা-খুলনা মহাসড়কে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়।

উক্ত মানববন্ধনে উপস্থিত ছিলেন- উপজেলা ছাত্র লীগের সাধারণ সম্পাদক মো. আবির হোসেন হৃদয়, পৌর সেচ্ছাসেবক লীগের সভাপতি আলআমিন, পৌর যুব মহিলা লীগের সভাপতি সালমা আক্তার, উজানচর স্বেচ্ছাসেবক লীগের সাধারণ সম্পাদক মোনোয়ার হোসেন মনা সহ প্রমুখ।

মানববন্ধনে বক্তারা বলেন, আমাদের উপজেলা নির্বাহী কর্মকর্তা একজন অত্যান্ত ভালো মনের মানুষ, সরকারের প্রতিটি কাজ বাস্তবায়ন ও সততার সাথে দায়িত্ব পালন করে আসছেন তাই তার এই স্বল্প সময়ে বদলিতে আমরা গোয়ালন্দবাসী উদ্বিগ্ন। অন্তত আরও এক বছর যেন আমাদের মাঝে উপজেলা নির্বাহী কর্মকর্তা থেকে যান তার অসমাপ্ত কাজগুলো শেষ করার জন্য প্রধান মন্ত্রী ও জেলা প্রশাসকের নিকট বিনিত অনুরোধ জানান বক্তারা।

« পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ »







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক ও প্রকাশক: মো: আক্তার হোসেন রিন্টু
বার্তা ও বাণিজ্যিক বিভাগ : প্রকাশক কর্তৃক ৮২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক (৩য় তলা) ওয়্যারলেস মোড়, বড় মগবাজার, ঢাকা-১২১৭।
বার্তা বিভাগ : +8802-58316172, বাণিজ্যিক বিভাগ : +8802-58316175, E-mail: info@jobabdihi.com , contact@jobabdihi.com
কপিরাইট © দৈনিক জবাবদিহি সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft