প্রকাশ: সোমবার, ২৩ মে, ২০২২, ৪:০৩ পিএম আপডেট: ২৩.০৫.২০২২ ৫:৩১ পিএম

মিরপুরে সিরিজের দ্বিতীয় ও শেষ টেস্টে জয়ের লক্ষ্য নিয়ে নেমেছিল বাংলাদেশ দল। আত্মবিশ্বাসও ছিল তুঙ্গে। কারণ, মিরপুরের উইকেট, কন্ডিশন সবই চেনা মুমিনুলের। মিরপুরের গ্রাউন্ড টাইগারদের নিজ ঘরের উঠান।
তবে সকালে টস জিতে বড় সংগ্রহের আশায় ব্যাট হাতে নামা বাংলাদেশ দল নেমেই লঙ্কান বোলারদের সামনে টাইগাররা উইকেট বিলিয়ে দেওয়ার মিছিল ভক্তদের মনে কাঁপন ধরিয়ে দিয়েছিলো।
মাত্র ৭ ওভারে ২৫ রান তুলেই ৫ উইকেট নাই। তবে কি প্রথম ইনিংসে দলগত সেঞ্চুরিও হবে না বাংলাদেশ।
সেই সঙ্কাময় পরিস্থিতিতে থেকে দলকে বাঁচালেন দুই অভিজ্ঞ টাইগার মুশফিকুর রহিম ও লিটন কুমার দাস।
কোনো বিপদ না ঘটিয়ে ২৫ রান থেকে ২০৯ রান পর্যন্ত নিয়ে গেলেন। ৩৪৩ বলে করলেন১৮৪ রানের জুটি।
যেখানে লিটন দাসের অবদান ১০২ রান। বাকিটা মুশফিকের।
এ দুজনের দারুণ ব্যাটিংয়ে ৬৪ ওভার শেষে বাংলাদেশের সংগ্রহ ২১৩ রান।
-জ/অ