নাটোরে ছাত্রদলের বিক্ষোভ মিছিল ও সমাবেশ
নাটোর প্রতিনিধি
প্রকাশ: সোমবার, ২৩ মে, ২০২২, ৩:৫৩ পিএম


"অগণতান্ত্রিক সরকারের প্রধানমন্ত্রী শেখ হাসিনা  কর্তৃক বিএনপির চেয়ারপার্সন দেশনেত্রী বেগম খালেদা জিয়ার প্রতি ঈর্ষাপরায়ণ  কটুক্তি ও পরোক্ষভাবে মৃত্যুর হুমকি এবং বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল কেন্দ্রীয় সংসদের সভাপতি কাজী রওনকুল ইসলাম শ্রাবণের উপর পুলিশি হামলা-মামলার প্রতিবাদে নাটোর জেলা  ছাত্রদলের বিক্ষোভ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত হয়। 

সোমবার (২৩ মে) সকাল ৯টার দিকে জেলা ছাত্রদলের আয়োজনে শহরের হাফরাস্তা এলাকা থেকে একটি মিছিলটি বের হয়ে শহরের এনএস সরকারি কলেজের সামনে গিয়ে শেষ হয়। সেখানে এক বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়।

এসময় বিক্ষোভ মিছিল ও সমাবেশে উপস্থিত ছিলেন-নাটোর জেলা ছাত্রদলের সভাপতি মোঃ কামরুল ইসলাম, সাধারণ সম্পাদক মোঃ মারুফ ইসলাম সৃজন, সিনিয়র সহ-সভাপতি মোঃ মিনহাজুর রহমান মনির, যুগ্ম সাধারণ সম্পাদক মোঃ মিজানুর রহমান কাজল, প্রচার   সম্পাদক মোঃ আসিফ ইকবাল নতুন, এন,এস সরকারী কলেজ ছাত্রদলের আহবায়ক এস এম জুবায়ের হোসেনসহ অনেকে।

« পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ »







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক ও প্রকাশক: মো: আক্তার হোসেন রিন্টু
বার্তা ও বাণিজ্যিক বিভাগ : প্রকাশক কর্তৃক ৮২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক (৩য় তলা) ওয়্যারলেস মোড়, বড় মগবাজার, ঢাকা-১২১৭।
বার্তা বিভাগ : +8802-58316172, বাণিজ্যিক বিভাগ : +8802-58316175, E-mail: info@jobabdihi.com , contact@jobabdihi.com
কপিরাইট © দৈনিক জবাবদিহি সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft