মোংলায় আট কেজি গাঁজাসহ ৩ মাদককারবারী আটক
মোংলা (বাগেরহাট) প্রতিনিধি
প্রকাশ: সোমবার, ২৩ মে, ২০২২, ২:৫৪ পিএম


মোংলায় ৮ কেজি গাঁজাসহ তিন মাদককারবারীকে আটক করেছে পুলিশ। রবিবার রাতে পৌর শহরের মামার ঘাট ও ফেরিঘাটের মাঝামাঝি এলাকা থেকে এ মাদককারবারীদেরকে আটক করা হয়। এ ঘটনায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়েরের প্রস্তুতি চলছে বলে জানিয়েছে পুলিশ। 

মোংলা থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা মোহাম্মদ মনিরুল ইসলাম জানান, গোপন সংবাদের ভিত্তিতে রবিবার রাত ৮টার দিকে পৌর শহরের ফেরিঘাট ও মামার ঘাটের মাঝামাঝি এলাকা থেকে তিন মাদককারবারীকে আটক করে এসআই অমিত বিশ্বাস ও এসআই মোঃ জুয়েল। 

এ সময় তাদের কাছ থেকে ৮ কেজি গাঁজা জব্দ করা হয়েছে। আটককৃতরা হলো মোংলার সামসুর রহমান রোডের মৃত হাবিবুর রহমান মৃধার ছেলে মাসুম মৃধা (৪৫), ঢাকার দক্ষিণ কেরানীগঞ্জের সুবাস্তা এলাকার আলাউদ্দিন মিয়ার ছেলে বুদ্ধু মিয়া (৩০) ও কুমিল্লার ব্রাহ্মনপাড়ার দেউস এলাকার মৃত নায়েব আলীর ছেলে হারিজ মিয়া (৩৬)। 

 এ ঘটনায় থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়েরের প্রস্তুতি চলছে বলে জানিয়েছেন ওসি মোহাম্মদ মনিরুল ইসলাম। মামলা দায়েরের পর সোমবার সকালে তাদেরকে বাগেরহাট আদালতের মাধ্যমে জেলহাজতে পাঠানো হবে বলেও জানান তিনি।

« পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ »







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক ও প্রকাশক: মো: আক্তার হোসেন রিন্টু
বার্তা ও বাণিজ্যিক বিভাগ : প্রকাশক কর্তৃক ৮২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক (৩য় তলা) ওয়্যারলেস মোড়, বড় মগবাজার, ঢাকা-১২১৭।
বার্তা বিভাগ : +8802-58316172, বাণিজ্যিক বিভাগ : +8802-58316175, E-mail: info@jobabdihi.com , contact@jobabdihi.com
কপিরাইট © দৈনিক জবাবদিহি সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft