ভূমি দিবসে শ্রেষ্ঠ এসিল্যান্ড হলেন কামরুল হাসান
পীরগঞ্জ (ঠাকুরগাঁও) প্রতিনিধি:
প্রকাশ: সোমবার, ২৩ মে, ২০২২, ৩:০৪ পিএম


 ভূমি সেবা সপ্তাহ-২০২২ উপলক্ষে ঠাকুরগাঁও জেলায় শ্রেষ্ঠ সহকারী ভূমি কমিশনার হলেন পীরগঞ্জের সহকারী ভূমি কমিশনার কামরুল হাসান সোহাগ। এ উপলক্ষে নানা কর্মসুচিতে ঠাকুরগাঁওয়ে ভূমি সেবা সপ্তাহ পালিত হয়েছে।  

রোববার(২২মে) দুপুরে ঠাকুরগাঁও জেলা প্রশাসন হলরুমে শ্রেষ্ঠ সহকারী ভূমি কমিশনার কামরুল হাসানের হাতে ক্রেস্ট ও সনদপত্র তুলে দেন ঠাকুরগাঁও ১ আসনের সংসদ সদস্য রমেশ চন্দ্র সেন এমপি।

এসময় এক সংক্ষিপ্ত আলোচনা সভায় বক্তব্য রাখেন, ঠাকুরগাঁও ১ আসনের সংসদ সদস্য রমেশ চন্দ্র সেন এমপি, জেলা প্রশাসক মাহবুবুর রহমান, পুলিশ সুপার জাহাঙ্গীর হোসেন, উপজেলা পরিষদের চেয়ারম্যান অরুনাংশু দত্ত টিটো, জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক দীপক কুমার রায় প্রমূখ।

অনুষ্ঠানে বিভিন্ন ক্যাটাগরিতে ভূমি অফিসের কর্মকর্তাদের পুরস্কৃত করা হয়। জেলার শ্রেষ্ঠ সহকারী ভূমি কমিশনার হিসেবে ক্রেস্ট ও সনদপত্র পান কামরুল হাসান সোহাগ।  

সহকারী ভূমি অফিসার কামরুল হাসান সোহাগ ন্যায়, নিষ্ঠা, সততার সাথে কাজ করার জন্য এবং সরকারের খাঁস জমি বেদখল উদ্ধার। ভূমি কর এবং কী ভূমি সেবা মানুষ ঘরে বসেই মোবাইলের মাধ্যমে পেতে তা নিশ্চিত করেছেন। আর জনগনকে ভূমি সেবা নিতে ভূমি অফিসে ধন্যা দিতে হবে না। আবাসন প্রকল্পের কাজ সুন্দরভাবে সম্পন্ন করার জন্য তিনি এই পুরস্কান পান।

« পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ »







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক ও প্রকাশক: মো: আক্তার হোসেন রিন্টু
বার্তা ও বাণিজ্যিক বিভাগ : প্রকাশক কর্তৃক ৮২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক (৩য় তলা) ওয়্যারলেস মোড়, বড় মগবাজার, ঢাকা-১২১৭।
বার্তা বিভাগ : +8802-58316172, বাণিজ্যিক বিভাগ : +8802-58316175, E-mail: info@jobabdihi.com , contact@jobabdihi.com
কপিরাইট © দৈনিক জবাবদিহি সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft