মসিকের মশা নিধনে এবার মোবাইল ডাবল সিলিন্ডার ফগার মেশিন
প্রকাশ: সোমবার, ২৩ মে, ২০২২, ২:৫১ পিএম


মশা মারতে এবার ময়মনসিংহ সিটি কর্পোরেশন (মসিক) আরো গতিশীল হলো। মশাকে নিয়ন্ত্রণে আনতে গাড়িচালিত ডাবল সিলিন্ডার ফগার মেশিনের উদ্বোধন করেছেন মেয়র মোঃ ইকরামুল হক টিটু। এর সাহায্যে কম সময়ে বেশী জায়গায় উড়ন্ত মশা নিধনে এডাল্টিসাইড ছিটানো যাবে। আজ রবিবার বিকেল ৫টায় টাউন হল মাঠে এই বিশাল মোবাইল ফগার মেশিন উদ্বোধন করেন।

উদ্বোধন সময়ে মেয়র টিটু বলেন, বর্তমানে যে মশক নিধন কার্যক্রম চলমান রয়েছে সেটিকে আরো বেগবান গতিশীল করতে আমরা মেশিনবাহী গাড়ির ব্যবস্থা করেছি। পায়ে হেঁটে ওষুধ ছিটানোর কারণে বেশি জায়গায় পৌঁছানো এবং মশক নিধন কার্যক্রমকে সঠিকভাবে পরিচালনা চ্যালেঞ্জিং ছিল। মোবাইল এখন দ্রুততম সময়ে অনেক জায়গায় ওষুধ ছিটানো সম্ভব হবে। 
 
তিনি আরও বলেন, মশক নিধনের জন্য আমরা বেশ কয়েকটি পন্থা অবলম্বন করছি, যার অন্যতম হলো জনসচেতনতাবৃদ্ধি এবং জনসম্পৃক্ততা। পাশাপাশি লার্ভিসাইড ও এডাল্টিসাইডের মাধ্যমে নিয়ন্ত্রণ এবং জৈবিক উপায়ে মশক নিয়ন্ত্রণকেও আমরা গুরুত্ব দিয়ে যাচ্ছি। নতুন এ পদ্ধতিতে আমাদের কার্যক্রম আরও জোরালো হবে এবং মানুষকে স্বস্তি দেবে বলে আশা করছি।
 
এ সময় মেয়র ডেঙ্গু সচেতনতা বৃদ্ধিতে লিফলেট বিতরণ করেন এবং ডেঙ্গু থেকে পরিত্রাণ পেতে সকলকে সচেতন হওয়ার আহবান জানান।
 
উদ্বোধন অনুষ্ঠানে প্রধান নির্বাহী কর্মকর্তা মোঃ ইউসুফ আলী, প্যানেল মেয়র ০১ মোঃ আসিফ হোসেন ডন, প্যানেল মেয়র ০২ মোঃ মাহবুবুর রহমান, প্যানেল মেয়র ০৩ সামীমা আক্তার সহ অন্যান্য কাউন্সিলরবৃন্দ, সচিব রাজীব কুমার সরকার, মেডিকেল অফিসার ডাঃ তাসমিয়া জান্নাত, খাদ্য ও স্যানিটেশন কর্মকর্তা দীপক মজুমদার প্রমুখ উপস্থিত ছিলেন।

« পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ »







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক ও প্রকাশক: মো: আক্তার হোসেন রিন্টু
বার্তা ও বাণিজ্যিক বিভাগ : প্রকাশক কর্তৃক ৮২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক (৩য় তলা) ওয়্যারলেস মোড়, বড় মগবাজার, ঢাকা-১২১৭।
বার্তা বিভাগ : +8802-58316172, বাণিজ্যিক বিভাগ : +8802-58316175, E-mail: info@jobabdihi.com , contact@jobabdihi.com
কপিরাইট © দৈনিক জবাবদিহি সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft