মানিকগঞ্জ যাবজ্জীবন সাজাপ্রাপ্ত আসামি গ্রেপ্তার
মানিকগঞ্জ প্রতিনি‌ধি
প্রকাশ: সোমবার, ২৩ মে, ২০২২, ২:৩৮ পিএম


ঢাকা জেলার আশুলিয়া এলাকা হতে দীর্ঘ ১০ বছর বিভিন্ন ছদ্মবেশে পলাতক থাকা যাবজ্জীবন সাজাপ্রাপ্ত ওয়ারেন্টভুক্ত পলাতক আসামী মোঃ টুটুলকে গ্রেফতার করেছে র‌্যাব-৪, সিপিসি-৩, মানিকগঞ্জ। 

র‌্যাব-৪ এর একটি আভিযানিক দল গোপন সংবাদের ভিত্তিতে ২২ মে ২০২২ তারিখ বিকাল ৫.৩০ ঘটিকার সময় যাবজ্জীবন সাজাপ্রাপ্ত পলাতক আসামী মোঃ টুটুল(৩৫) কে ঢাকা জেলার আশুলিয়া  থানাধীন এলাকা হতে গ্রেফতার করতে সমর্থ হয়। 

গত ইংরেজি ১১ নভেম্বর ২০১২ তারিখ এ এজাহার নামীয় আসামী মোঃ টুটুল ভুক্তভোগী  শারমিন সুলতানা শিলাকে প্রথমে অপহরন ও পরবর্তীতে তার ইচ্ছার বিরুদ্ধে জোর পূর্বক ধর্ষণ করে। যার প্রেক্ষিতে মানিকগঞ্জ জেলার শিবালয় থানায় একটি অপহরন ও ধর্ষণ মামলা রুজু হয়। পরবর্তীতে বিজ্ঞ আদালত উক্ত মামলার বিচারকার্য শেষে  আসামীকে যাবজ্জীবন সশ্রম কারাদন্ড ও ৫০,০০০/-টাকা অর্থদন্ড অনাদায়ে ০৬ মাসের কারাদন্ড প্রদান করেন।

 মামলা হওয়ার পর থেকে এজাহার নামীয় আসামী মোঃ টুটুল পলাতক থাকে। আসামীর বিরুদ্ধে বিজ্ঞ আদালত কর্তৃক দায়েরকৃত যাবজ্জীবন সাজাপ্রাপ্ত পরোয়ানা রুজু হবার পর হতে ধৃত আসামী মোঃ টুটুল নিজেকে আত্মগোপন করার জন্য ছদ্মবেশ ধারণ করে বিভিন্ন এলাকায় ঘুরে বেড়াতো। 

প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানা যায় গ্রেফতারকৃত আসামী মোঃ টুটুল(৩৫) বিগত ১০ বছর ধরে বিভিন্ন ছদ্মবেশ ধারণ করে প্রথমে গাজীপুর,  পরে ঢাকা জেলার আমিন বাজার, সাভার ও আশুলিয়া এলাকায় আত্মগোপনে ছিলো।

র‌্যাব-৪, সিপিসি-৩, মানিকগঞ্জ  কোম্পানি কমান্ডার  মোঃ আরিফ হোসেন জানান, গ্রেফতারকৃত আসামী’কে মানিকগঞ্জ জেলার শিবালয় থানায় হস্তান্তর কার্যক্রম প্রক্রিয়াধীন এবং এই ধরনের অপরাধীদের বিরুদ্ধে র‌্যাবের জোড়ালো অভিযান অব্যাহত থাকবে।

« পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ »







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক ও প্রকাশক: মো: আক্তার হোসেন রিন্টু
বার্তা ও বাণিজ্যিক বিভাগ : প্রকাশক কর্তৃক ৮২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক (৩য় তলা) ওয়্যারলেস মোড়, বড় মগবাজার, ঢাকা-১২১৭।
বার্তা বিভাগ : +8802-58316172, বাণিজ্যিক বিভাগ : +8802-58316175, E-mail: info@jobabdihi.com , contact@jobabdihi.com
কপিরাইট © দৈনিক জবাবদিহি সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft