ঢাকা টেস্টে দুই পরিবর্তন নিয়ে মাঠে নামছে বাংলাদেশ
প্রকাশ: সোমবার, ২৩ মে, ২০২২, ১০:০৩ এএম

দারুন লড়াই করার পরও চট্টগ্রাম টেস্ট ড্র করা দুদলেরই লক্ষ্য এখন সিরিজের দ্বিতীয় ও শেষ টেস্ট জিতে সিরিজ নিজেদের করে নেওয়া। পাঁচদিন খেলা হলে মিরপুর শেরেবাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে টেস্ট ড্র হয় কমই। 

মিরপুরের কন্ডিশন থেকে উইকেট সবই জানা মুমিনুল হকদের। টেস্ট চ্যাম্পিয়নশিপে ঘরের মাটিতে বাংলাদেশের পরবর্তী সিরিজ ভারতের বিপক্ষে। তার আগে এটাই টাইগারদের জন্য জয়ে ফেরার সেরা সুযোগ। জয়ের ভালো সম্ভাবনা দেখছেন টেস্ট অধিনায়ক মুমিনুলও। দুই ম্যাচ সিরিজের দ্বিতীয় ও শেষ টেস্ট শুরু হবে আজ সকাল ১০টায়।

ইতোমধ্যে টস অনুষ্ঠিত হয়েছে। চট্টগ্রামে হারলেও মিরপুরে টসে জিতে ব্যাটিংয়ের সিদ্ধান্ত নিয়েছেন বাংলাদেশ অধিনায়ক মুমিনুল হক। 

চট্টগ্রাম টেস্টের একাদশে দুটি পরিবর্তন নিয়ে ঢাকা টেস্টে নামছে বাংলাদেশ। 

প্রথম টেস্টে পাওয়া চোটে ছিটকে গেছেন দুই বোলার - পেসার শরিফুল ইসলাম আর অফ স্পিনার নাঈম হাসান। 

শরিফুলের জায়গা কপাল খুলেছে পেসার এবাদত হোসেন আর স্পিনার নাঈমের জায়গায় খেলবেন মোসাদ্দেক হোসেন সৈকত। ২০১৯ সালের পর আবার টেস্ট জার্সিতে মূল একাদশে মোসাদ্দেক।

দুটি পরিবর্তন এসেছে শ্রীলংকা শিবিরেও। বাঁহাতি স্পিনার লাসিথ এম্বুলডেনিয়ার পরিবর্তে ঢাকা টেস্টের একাদশে সুযোগ পেয়েছেন আরেক বাঁহাতি স্পিনার প্রবীণ জয়াভিক্রমা। চট্টগ্রামে বল হাতে সুবিধা করতে পারেননি এম্বুলডেনিয়া, ৪৭ ওভার হাত ঘুরিয়ে নেন মোটে ১ উইকেট।

এছাড়াও জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে প্রথম টেস্টে মাথায় বলের আঘাত পেয়ে উঠে যাওয়া বিশ্ব ফার্নান্দোকে ঢাকা টেস্টের একাদশে রাখেনি সফরকারীরা। তার পরিবর্তে কনকাশন বদলি হয়ে মাঠে নামা কাসুন রাজিথাকে সুযোগ দেওয়া হয়েছে। এই পেসার বদলি হিসেবে নেমেই নেন ৪ উইকেট।

এক নজরে দুই দলের একাদশ-

বাংলাদেশ : তামিম ইকবাল খান, মাহমুদুল হাসান জয়, নাজমুল হোসেন শান্ত, মুমিনুল হক সৌরভ (অধিনায়ক), মুশফিকুর রহিম, সাকিব আল হাসান, লিটন কুমার দাস, তাইজুল ইসরাম, মোসাদ্দেক হোসেন, সৈয়দ খালেদ আহমেদ এবং এবাদত হোসেন।

শ্রীলঙ্কা : দিমুথ করুনারত্নে (অধিনায়ক), ওশাদা ফার্নান্দো, কুশল মেন্ডিস, অ্যাঞ্জেলো ম্যাথিউস, ধনঞ্জয়া ডি সিলভা, দীনেশ চান্দিমাল, নিরোশান ডিকওয়েলা, রমেশ মেন্ডিস, প্রবীণ জয়াভিক্রমা, অসিথা ফার্নান্দো এবং কাসুন রাজিথা।


জে/ আল

« পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ »







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক ও প্রকাশক: মো: আক্তার হোসেন রিন্টু
বার্তা ও বাণিজ্যিক বিভাগ : প্রকাশক কর্তৃক ৮২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক (৩য় তলা) ওয়্যারলেস মোড়, বড় মগবাজার, ঢাকা-১২১৭।
বার্তা বিভাগ : +8802-58316172, বাণিজ্যিক বিভাগ : +8802-58316175, E-mail: info@jobabdihi.com , contact@jobabdihi.com
কপিরাইট © দৈনিক জবাবদিহি সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft