প্রকাশ: সোমবার, ২৩ মে, ২০২২, ১০:১৪ এএম

নোয়াখালীর বেগমগঞ্জের জয়নারায়ণপুর সিনিয়র ফাজিল মাদ্রাসার অধ্যক্ষের বলৎকারের স্বীকার হন ঐ মাদ্রাসার দশম শ্রেণির ছাত্র। বাসায় ডেকে নিয়ে মিষ্টির সঙ্গে নেশাজাতীয় দ্রব্য পান করিয়ে উপর্যুপরি নির্যাতন করে অধ্যক্ষ।
এ ঘটনায় গ্রেফতারের ২৪ দিন পর কারাগার থেকে বেরিয়ে ওই ছাত্রকে অপহরণের চেষ্টা ও মামলা তুলে না নিলে গুম ও খুন করার হুমকি দিয়েছে অধ্যক্ষ ও তার গ্যাং।
জয়নারায়ণপুর সিনিয়র ফাজিল মাদ্রাসার দশম শ্রেণির ছাত্রের (১৭) সোমবার নোয়াখালী প্রেসক্লাবে সাংবাদিকদের নিকট অভিযোগ করে বলেন, বৃহাস্পতিবার রাতে তার মাদ্রাসার অধ্যক্ষ আবু আফসার মিজানুর রহমানের নেতৃত্বে একদল সন্ত্রাসী তার লজিং বাড়ির কাছারিঘরে গিয়ে তাকে অপহরণ করতে নেওয়ার জন্য হামলা চালায়। তার জোরে চিৎকারে আশপাশের লোক বেরিয়ে এলে সন্ত্রাসীরা চলে যায়। যাওয়ার সময় তারা হুমকি দেয় যে, অধ্যক্ষের বিরুদ্ধে করা বলাৎকারের মামলা প্রত্যাহার করে না নিলে তাকে গুম করে খুন করা হবে।
এ ব্যাপারে পর দিন বেগমগঞ্জ থানায় সাধারণ ডায়েরি করা হয়। ডায়েরি তদন্তে গিয়ে থানার পুলিশ কর্মকর্তারা ঘটনার সত্যতা পান। এ সময় পুলিশ কর্মকর্তারা কাছারিঘরে না থেকে তাকে পার্শ্ববর্তী মসজিদে অবস্থান নিতে বলেন এবং সন্ত্রাসীরা হামলা করলে মসজিদের মাইকে পাবলিককে জানাতে পরামর্শ দেন।
জে/ আল