আনুষ্ঠানিক ঘোষনার আগেই শপথ নিলেন অস্ট্রেলিয়ার প্রধানমন্ত্রী
প্রকাশ: সোমবার, ২৩ মে, ২০২২, ৯:৪৯ এএম

অস্ট্রেলিয়ার ৩১তম প্রধানমন্ত্রী হিসেবে সোমবার শপথ নিয়েছেন অ্যান্থনি আলবানিজ।এর মধ্য দিয়ে ৯ বছর পর আবারও অস্ট্রেলিয়ায় সরকার গঠন করতে যাচ্ছে লেবার পার্টি। 

মঙ্গলবার জাপানের রাজধানীতে অনুষ্ঠিতব্য মার্কিন কোয়াড সম্মেলনকে সামনে রেখে তড়িঘড়ি করে এ শপথ অনুষ্ঠান হয়েছে বলে ধারণা করা হচ্ছে।

২০০৭ সালে যুক্তরাষ্ট্র, জাপান, অস্ট্রেলিয়া ও ভারতের মধ্যে এ কৌশলগত নিরাপত্তামূলক জোট গঠন করা হয়।  

গুরুত্বপূর্ণ এ সম্মেলনে অংশ নিতেই আনুষ্ঠানিক ফল ঘোষণার আগেই প্রধানমন্ত্রীর শপথ নিলেন অ্যান্থনি আলবানিজ।

তবে এখন পর্যন্ত পাওয়া আনানুষ্ঠানিক ফলে এগিয়ে লেবার পার্টি। রোববার থেকে গণনা করা হচ্ছে পোস্টাল ব্যালটে পাঠানো ২৭ লাখ ভোট।

ভোটের ফলে হারের ইঙ্গিত পেয়ে শনিবার সন্ধ্যায়ই বর্তমান প্রধানমন্ত্রী স্কট মরিসন নিজের পরাজয় মেনে নিয়ে প্রতিপক্ষ আলবানিজকে জয়ের শুভেচ্ছা জানিয়েছেন। তিনি নিজ দল লিবারেলসের প্রধানের পদ থেকেও সরে দাঁড়িয়েছেন।

এবারের নির্বাচনি ইশতেহারে জলবায়ু পরিবর্তন নিয়ে আরও বেশি কাজ করার এবং ক্ষমতায় ভারসাম্য বজায় রাখার প্রতিশ্রুতি দিয়েছেন ৫৯ বছরের আলবানিজ।

স্থানীয় সময় শনিবার মধ্যরাতের পর জয়ের ভাষণে তিনি বলেন, আমি অস্ট্রেলিয়াকে একত্রিত করতে চাই। আমি আমাদের অভিন্ন উদ্দেশ্য খুঁজতে চাই এবং ঐক্যের প্রচার করতে চাই, ভয় বা বিভাজন নয়।

তিনি অস্ট্রেলিয়ার আদিবাসীদের জন্য সাংবিধানিক স্বীকৃতি এবং পার্লামেন্টে প্রতিনিধিত্বের পাশাপাশি একটি দুর্নীতিবিরোধী কমিশন প্রতিষ্ঠার প্রতিশ্রুতি দিয়েছেন।



জে/ আল

« পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ »







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক ও প্রকাশক: মো: আক্তার হোসেন রিন্টু
বার্তা ও বাণিজ্যিক বিভাগ : প্রকাশক কর্তৃক ৮২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক (৩য় তলা) ওয়্যারলেস মোড়, বড় মগবাজার, ঢাকা-১২১৭।
বার্তা বিভাগ : +8802-58316172, বাণিজ্যিক বিভাগ : +8802-58316175, E-mail: info@jobabdihi.com , contact@jobabdihi.com
কপিরাইট © দৈনিক জবাবদিহি সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft