রাজবাড়ীতে ট্রেনে কাটা পড়ে মৃত্যু
গোয়ালন্দ (রাজবাড়ী) প্রতিনিধিঃ
প্রকাশ: রোববার, ২২ মে, ২০২২, ৮:১৪ পিএম


রাজবাড়ী জেলা শহরের ড্রাই আইস ফ্যাক্টরী এলাকায় ট্রেনে কাটা পরে আনন্দ কুমার হলদার নামে এক মাছ ব্যবসায়ীর মৃত্যু হয়েছে। মাছ ব্যাবসার পাশাপাশি বাড়তি আয়ের জন্য সে মাঝে মধ্যেই জেলা শহরের মধ্যে অটো রিকশা চালাতেন।

নিহত আনন্দ কুমার হলদার রাজবাড়ী জেলা শহরের ড্রাই আইস ফ্যাক্টরী এলাকার সুবধ চন্দ্র হলদারের ছেলে। রবিবার ( ২২ মে ) সকাল ৯টার দিকে এ ঘটনাটি ঘটে।

রাজবাড়ীর রেলওয়ে থানা (জিআর পি’র) উপ পরিদর্শক ( এসআই ) মো. আছাদুজ্জামান জানান, রবিবার সকালে কুষ্টিয়া থেকে ছেড়ে আসা রাজবাড়ীগামী শার্টল ট্রেন জেলা শহরের ড্রাই আইস ফ্যাক্টরী এলাকায় আসলে অসাবধানতাবসত রেল লাইন পার হওয়ার সময় আনন্দ হলদার ট্রেনে কাটা পরে। এতে ঘটনাস্থলেই তিনি মারা।

তিনি আরো জানান স্থানীয়দের দেওয়া তথ্যের ভিত্তিতে মরদেহ উদ্ধার করে রাজবাড়ীর মর্গে পাঠানো হয়েছে। এ ব্যপারে পরবর্তী আইনি পদক্ষেপ চলমান আছে।

« পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ »







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক ও প্রকাশক: মো: আক্তার হোসেন রিন্টু
বার্তা ও বাণিজ্যিক বিভাগ : প্রকাশক কর্তৃক ৮২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক (৩য় তলা) ওয়্যারলেস মোড়, বড় মগবাজার, ঢাকা-১২১৭।
বার্তা বিভাগ : +8802-58316172, বাণিজ্যিক বিভাগ : +8802-58316175, E-mail: info@jobabdihi.com , contact@jobabdihi.com
কপিরাইট © দৈনিক জবাবদিহি সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft