প্রকাশ: রোববার, ২২ মে, ২০২২, ৮:১১ পিএম

ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়ায় ভূমি সেবা সপ্তাহের উদ্বোধন হয়েছে। এ উপলক্ষে রোববার সকালে পৌরশহরের লাল বাজার এলাকায় নব নির্মিত উপজেলা ভূমি অফিস চত্বরে আলোচনা অনুষ্ঠিত হয়। সেবা সপ্তাহের শুভ উদ্বোধন ও সভায় সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী অফিসার রুমানা আক্তার।
উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মোঃ সাইফুল ইসলামের সঞ্চালনায় অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন উপজেলা আওয়ামীলীগের সভাপতি মোহাম্মদ আলী চৌধুরী, উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান নাসরিন শফিক আলেয়া, উপজেলা কৃষি কর্মকর্তা শাহানা বেগম, উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা ডাঃ হিমেল খান, আখাউড়া থানার অফিসার ইনচার্জ মোঃ মিজানুর রহানম, অফিসার্স ক্লাবের সাধারণ সম্পাদক আবু ইউসুফ নূরুল্লাহ, সোনালী ব্যাংকের ব্যবস্থাপক শোয়ায়েবুর রহমান, যুবলীগের যুগ্ম আহবায়ক আব্দুল মমিন বাবুল, মনিয়ন্দ ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মাহবুবুল আলম চৌধুরী, উপজেলা ছাত্রলীগের সভাপতি শাহাব উদ্দিন বেগ শাপলু প্রমুখ।
অনুষ্ঠানে জানানো হয়, ভূমি অফিসে না গিয়েই অনলাইনের মাধ্যমে ভূমি উন্নয়ন কর সহ বিভিন্ন সেবা গ্রহণ করা যাবে। নামজারি আবেদন, অনলাইন হোল্ডিং টেক্সের আবেদন, খতিয়ানের নামজারি ইত্যাদি সেবা তাৎক্ষনিক ভাবে প্রদান করা হবে। মেলার মূল উদ্দেশ্যে হলো ভূমি মন্তণালয়ের সেবাগুলো রয়েছে জনগণের কাছে সহজে পৌঁছে দেওয়া।