মাঙ্কি পক্স রোধে আখাউড়া স্থলবন্দরে সতর্কতা
আখাউড়া (ব্রাহ্মণবাড়িয়া) প্রতিনিধি
প্রকাশ: রোববার, ২২ মে, ২০২২, ৮:০৮ পিএম আপডেট: ২২.০৫.২০২২ ৮:১০ পিএম


মহামারি করোনার পর এবার বিশ্বজুড়ে নতুন আতঙ্ক দেখা দিয়েছে মাঙ্কিপক্স নিয়ে। ইতোমধ্যে আফ্রিকা ও আমেরিকা এবং ইউরোপসহ বিশ্বের ১২টি দেশে ছড়িয়ে পড়েছে মাঙ্কিপক্স। বাংলাদেশও ঝুঁকিমুক্ত নয় মাঙ্কিপক্স থেকে। 

এ অবস্থায় মাঙ্কিপক্সের সংক্রমণ ঠেকাতে সতর্কতা হিসেবে ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়া স্থলবন্দর দিয়ে পারাপার হওয়া যাত্রীদের হেলথ স্ক্রিনিং কার্যক্রম জোরদারের নির্দেশনা দিয়েছে স্বাস্থ্য বিভাগ। স্বাস্থ্য অধিদপ্তর থেকে চিঠি পাঠানোর পর রোববার (২২ মে) বিকেলে চেকপোস্টে সতর্কতা জারি করা হয়।

ব্রাহ্মণবাড়িয়ার সিভিল সার্জন ডা. মুহাম্মদ একরাম উল্লাহ জানান, বাংলাদেশও মাঙ্কিপক্সের আক্রমণ থেকে ঝুঁকিমুক্ত নয় বিধায় রোববার স্বাস্থ্য অধিদপ্তর থেকে স্থলবন্দরের হেলথ স্ক্রিনিং কার্যক্রম জোরদার করার নির্দেশনা দেওয়া হয়েছে।

স্ক্রিনিংয়ের মাধ্যমে মাঙ্কিপক্স সন্দেহজনক রোগী সনাক্ত হলে স্বাস্থ্য অধিদপ্তরের রোগ নিয়ন্ত্রণ শাখা এবং আইইডিসিআর-এ পাঠানো হবে।

« পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ »







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক ও প্রকাশক: মো: আক্তার হোসেন রিন্টু
বার্তা ও বাণিজ্যিক বিভাগ : প্রকাশক কর্তৃক ৮২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক (৩য় তলা) ওয়্যারলেস মোড়, বড় মগবাজার, ঢাকা-১২১৭।
বার্তা বিভাগ : +8802-58316172, বাণিজ্যিক বিভাগ : +8802-58316175, E-mail: info@jobabdihi.com , contact@jobabdihi.com
কপিরাইট © দৈনিক জবাবদিহি সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft