কেয়ারটেকার সরকারের অধীনেই নির্বাচন: বিএনপির ভাইস চেয়ারম্যান
প্রকাশ: রোববার, ২২ মে, ২০২২, ৪:১৪ পিএম

রাস্তায় আন্দোলন ও সংগ্রামের মধ্যে দিয়েই বর্তমান সরকারের পতন ঘটাতে হবে বলেন বিএনপির ভাইস চেয়ারম্যান শামসুজ্জামান দুদু।

রোববার (২২ মে) জাতীয় প্রেসক্লাবের সামনে সাংবিধানিক অধিকার ফোরামের উদ্যোগে আয়োজিত এক মানববন্ধন কর্মসূচিতে এ কথা বলেন তিনি।

'বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার মুক্তি ও নিরপেক্ষ নির্বাচনের দাবিতে' এ মানববন্ধন অনুষ্ঠিত হয়।

নেতা কর্মীদের উদ্দেশ্য করে তিনি বলেন, রাস্তায় আন্দোলন ও সংগ্রামের মধ্যে দিয়ে বর্তমান সরকারের পতন ঘটাতে হবে। আর দাবি একটাই, কেয়ারটেকার সরকারের অধীনে নির্বাচন। এর বাইরে কোনো কথা বলে লাভ হবে না।

নিত্যপণ্যের দাম বৃদ্ধির প্রসঙ্গে শামসুজ্জামান দুদু বলেন, তেল, চাল এবং ডাল থেকে এমন কোনো নিত্যপণ্যের জিনিস নাই যেটা দাম একশো গুণ থেকে দুইশো গুণ বাড়ে নাই। এই দাম কমাতে হলে খালেদা জিয়ার সরকার দরকার। 

দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন প্রসঙ্গে তিনি বলেন, কেউ যদি মনে করে আগামী নির্বাচন আওয়ামী লীগ সভানেত্রীর অধীনে হবে। আর বিএনপি তাতে যোগ দেবে, সেটি ভুল হবে।

আয়োজক সংগঠনের সভাপতি সুরঞ্জন ঘোষের সভাপতিত্বে মানববন্ধন কর্মসূচিতে বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা আবদুস সালাম, হাবিবুর রহমান হাবিব, যুগ্ম মহাসচিব খায়রুল কবির খোকন, সাংগঠনিক সম্পাদক সৈয়দ এমরান সালেহ প্রিন্স প্রমুখ বক্তব্য রাখেন।


-জ/অ

« পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ »







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক ও প্রকাশক: মো: আক্তার হোসেন রিন্টু
বার্তা ও বাণিজ্যিক বিভাগ : প্রকাশক কর্তৃক ৮২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক (৩য় তলা) ওয়্যারলেস মোড়, বড় মগবাজার, ঢাকা-১২১৭।
বার্তা বিভাগ : +8802-58316172, বাণিজ্যিক বিভাগ : +8802-58316175, E-mail: info@jobabdihi.com , contact@jobabdihi.com
কপিরাইট © দৈনিক জবাবদিহি সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft