ডেল্টা প্ল্যানের মাধ্যমেই পরিবেশ রক্ষা করতে হবে: প্রধানমন্ত্রী
প্রকাশ: রোববার, ২২ মে, ২০২২, ৪:১৩ পিএম

ডেল্টা প্ল্যানের মাধ্যমেই পরিবেশ রক্ষা করতে হবে বলে জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। 

রোববার (২২ মে) প্রধানমন্ত্রীর কার্যালয়ে ডেল্টা গভর্ন্যান্স কাউন্সিলের প্রথম সভায় কাউন্সিলের সভাপতির বক্তব্যে তিনি এ কথা বলেন। 

দেশের অর্থনৈতিক উন্নয়নে সমুদ্রের বিশাল জলরাশিকে কাজে লাগাতে হবে বলে জানিয়ে প্রধানমন্ত্রী বলেন, পরিবেশ রক্ষায় যত্রতত্র অবকাঠামো করা যাবে না। সমুদ্রের বিশাল জলরাশিকে কাজে লাগাতে হবে দেশের অর্থনৈতিক উন্নয়নে। দেশ নিয়ে কাজ করতে হলে সংশ্লিষ্টদের ভালোভাবে আগে দেশটাকে চিনতে হবে। 

প্রধানমন্ত্রী বলেন, অবৈধভাবে সংবিধান লঙ্ঘন করে যারা ক্ষমতা দখল করেছে তারা মানুষের জন্য কোনো কাজই করেনি। জাতির পিতা মানুষের জীবন রক্ষায় উল্লেখযোগ্য সংখ্যক স্বেচ্ছাসেবীও তৈরি করে গেছেন। পরিকল্পতিভাবে পদক্ষেপ নিতে পারলে যে কোনো কঠিন কাজও সমাধান করা যায়। 

তিনি আরো বলেন, ২০২১ থেকে ২০৪১ প্রেক্ষিত পরিকল্পানার পাশাপাশি ২১০০ সাল পর্যন্ত ডেল্টা প্ল্যানও নিয়েছি। জলবায়ু পরিবর্তনে বাংলাদেশের কোনো দায় না থাকলেও উন্নত দেশের সৃষ্ট এ সংকটে ক্ষতিগ্রস্তের তালিকায় বেশ ভালোভাবেই আছে। 

সরকার প্রধান আরো বলেন, সমুদ্রের বিশাল জলরাশিকে দেশের অর্থনৈতিক উন্নয়নে কাজে লাগাতে হবে। যত্রতত্র যেন অবকাঠামো গড়ে না ওঠে। পানি গতিপথ কোনো অবস্থাতেই বন্ধ করা যাবে না।

প্রধানমন্ত্রী শেখ হাসিনা জানান, ব-দ্বীপকে রক্ষা করে ভবিষ্যত প্রজন্মের জন্য উন্নত জীবন নিশ্চিত করাই সরকারের লক্ষ্য।



জে/ আল

« পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ »







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক ও প্রকাশক: মো: আক্তার হোসেন রিন্টু
বার্তা ও বাণিজ্যিক বিভাগ : প্রকাশক কর্তৃক ৮২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক (৩য় তলা) ওয়্যারলেস মোড়, বড় মগবাজার, ঢাকা-১২১৭।
বার্তা বিভাগ : +8802-58316172, বাণিজ্যিক বিভাগ : +8802-58316175, E-mail: info@jobabdihi.com , contact@jobabdihi.com
কপিরাইট © দৈনিক জবাবদিহি সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft