ইরানের প্রেসিডেন্ট ওমান সফরে যাচ্ছেন
প্রকাশ: রোববার, ২২ মে, ২০২২, ৪:২১ পিএম

ইরানের প্রেসিডেন্ট ইবরাহিম রাইসি আগামীকাল সোমবার ওমান সফরে যাচ্ছেন।

দেশটির সুলতান বিন তারিক আল সাঈদের আমন্ত্রণে তিনি এ রাষ্ট্রীয় সফরে যাচ্ছেন। জানা যায়, প্রেসিডেন্ট রাইসি ওমান সফরকালে একটি উচ্চ পর্যায়ের প্রতিনিধিদলের নেতৃত্ব দেবেন। এ প্রতিনিধিদল ওমানের সঙ্গে ইরানের বাণিজ্যিক, সাংস্কৃতিক ও রাজনৈতিক সম্পর্ক জোরদার করার বিষয় নিয়ে কাজ করবে।

ওমানের আল-আলম প্রাসাদে দেশটির সুলতানের সঙ্গে ইরানের প্রেসিডেন্টের বৈঠক হওয়ার কথা রয়েছে।

সেখানে তিনি দেশটির ব্যবসায়ী নেতা এবং প্রবাসী ইরানীদের সঙ্গেও সাক্ষাৎ করবেন। ওমান সফরের সময় প্রেসিডেন্ট রাইসি বেশকিছু দ্বিপক্ষীয় চুক্তি সই করবে বলে আশা করা হচ্ছে।
সুলতান কাবুস বিন সাঈদ আল-সাঈদের মৃত্যুর পর ২০২০ সালের জানুয়ারিতে হাইসাম বিন তারিক আল সাঈদ ওমানের সুলতান নিযুক্ত হন।

গত বছর প্রেসিডেন্ট হিসেবে দায়িত্ব নেওয়ার পর এটাই হবে ইরানের প্রেসিডেন্ট ইবরাহিম রাইসির প্রথম ওমান সফর।


-জ/অ

« পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ »







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক ও প্রকাশক: মো: আক্তার হোসেন রিন্টু
বার্তা ও বাণিজ্যিক বিভাগ : প্রকাশক কর্তৃক ৮২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক (৩য় তলা) ওয়্যারলেস মোড়, বড় মগবাজার, ঢাকা-১২১৭।
বার্তা বিভাগ : +8802-58316172, বাণিজ্যিক বিভাগ : +8802-58316175, E-mail: info@jobabdihi.com , contact@jobabdihi.com
কপিরাইট © দৈনিক জবাবদিহি সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft