ভোলায় কালবৈশাখী ঝড়ে বাল্ক হেড ডুবি
ভোলা প্রতিনিধি
প্রকাশ: রোববার, ২২ মে, ২০২২, ৪:০৮ পিএম আপডেট: ২২.০৫.২০২২ ৪:১০ পিএম


ভোলায় হঠাৎ কালবৈশাখী ঝড়ে বালু বোঝাই বাল্কহেড ডুবে গেছে। এ সময় ঝড়ের কবলে ৩টি দোকান ঘর দুমড়েমুচড়ে যায়। রবিবার সকালে ভোলা সদর উপজেলর ধনিয়া তুলাতুলী মাছ ঘাট এলাকায় মেঘনা নদীতে এ ঘটনা ঘটে। তবে এতে হতাহতের কোনও খবর পাওয়া যায়নি। 

স্থানীয় মো. মনজু ও নাছিম জানান, ভোড় থেকে গুড়ি গুড়ি বৃষ্টি শুরু হয়। সাড়ে ৭টার দিকে হঠাৎ নদী উত্তাল হয়ে ওঠে। এক পর্যায় ঝড়ের কবলে পরে নদীতে থাকা এম ভি তামিম শামিম নামে একটি বালু বোঝাই বাল্কহেড ডুবে যায়। এসময় আমরা বাল্কহেড থাকা ৬ জনকে উলঙ্গ অবস্থায় উদ্ধার করি। 

এসময় তার পাশে থাকা এম ভি হ্রদয় নামের একটি খালি বাল্কহেড এসে মাছঘাটের ৩টি দোকানে ধাক্কা দেয়। এসময় মাছ ঘাটে একটি চায়ের দোকান দুটি মাছের আড়ত দুমড়ে মুচড়ে যায়। ডুবে যাওয়া এমভি তানিম শামীম বাল্কহেড নাবিক মো. মনির বলেন, আমরা নদী ভাঙ্গনের ইমারজেন্সি কাজে জন্য বালুনিয়ে যাওয়ার সময় হঠাৎ কালবৈশাখী ঝড়ে আমাদের বাল্কহেড যায়। পরে আমার নদীতে ঝাপিয়ে পড়ি। এসময় স্থানীয়রা আমাদের উদ্ধার করে।

ভোলার ইলিশ নৌ-থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শাহাজালা বাদশা জানান, ভোলার মেঘনা নদী ভাঙন রোধে ইমারজেন্সি কাজে ব্যবহারের জন্য বালু বোঝাই  করে এমভি তামিম শামিম নামে একটি বাল্কহেড যাচ্ছিল। তুলাতুলী মাছ ঘাট মেঘনা নদীতে কালবৈশাখী ঝড়ের কবলে পড়ে ডুবে যায়। তবে ওই সময় বলগেটে থাকা শ্রমিকরা স্থানীয়দের সহায়তায় তীরে উঠে যাওয়ায় কেউ হতাহত হননি।

এছাড়াও কালবৈশাখী ঝড়ে কবলে পরেভোলার ৭ উপজেলায় বেশ করেকটি ঘড় বাড়ি দোকানপাট ক্ষতিগ্রস্ত হয়।

« পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ »







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক ও প্রকাশক: মো: আক্তার হোসেন রিন্টু
বার্তা ও বাণিজ্যিক বিভাগ : প্রকাশক কর্তৃক ৮২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক (৩য় তলা) ওয়্যারলেস মোড়, বড় মগবাজার, ঢাকা-১২১৭।
বার্তা বিভাগ : +8802-58316172, বাণিজ্যিক বিভাগ : +8802-58316175, E-mail: info@jobabdihi.com , contact@jobabdihi.com
কপিরাইট © দৈনিক জবাবদিহি সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft