রাজারহাটে বদলে যাচ্ছে ভূমি সেবার মান
রাজারহাট (কুড়িগ্রাম) প্রতিনিধি
প্রকাশ: রোববার, ২২ মে, ২০২২, ৪:০৪ পিএম


কুড়িগ্রামের রাজারহাট উপজেলার ইউনিয়ন ভূমি (তহশিল অফিস) অফিস গুলোতে বদলে গেছে জনসেবার মান। কিছুদিন পূর্বেও যেখানে সেবা গ্রহীতা জনসাধারনের মূখে নানা ধরনের অনিয়ম,অভিযোগের  খবর পাওয়া যেত। 

ভূমি অফিসের নাম শুনলেই  অ-শিক্ষিত, শিক্ষিত কিংবা অন্য কোন অফিসে কর্মরত তথা সমাজের সব শ্রেণির মানুষের মাথা ঘুরে যেত। দালালের ভীড় ঠেলে ভিতরে যাওয়াই ছিল কষ্টসাধ্য। দালালের খপ্পরে পরে টাকা-পয়সা খুঁয়ে বাড়ী ফিরেছেন এমন লোকের সংখ্যাও কম ছিলনা। এক শ্রেণির মানুষ সাধারন মানুষের সাথে প্রতারণা করাকেই পেশা হিসেবে বেঁচে নিয়েছিলেন। এলাকার টাউট,বাটপার ছাড়া ইউনিয়ন ভূমি অফিসে জমি টুকুর খাজনা, খারিজ করা ছিল দু:স্বপ্নের মতো। এখন সব শ্রেণির মানুষ ইউনিয়ন ভূমি অফিস গুলোতে গিয়ে কাংঙ্খিত সেবা নিয়ে হাসি মুখে বাড়ী ফিরছেন কোন ঝামেলা ছাড়াই। সরেজমিনে উপজেলার ৭ টি ইউনিয়ন ভূমি (তহশিল অফিস) অফিস গুলোতে সাজানো গোছানো পরিবেশ লক্ষ করা গেছে। 

রাজারহাট ইউনিয়ন ভূমি অফিসের ইউনিয়ন ভূমি সহকারী কর্মকর্তা মোঃ লোকমান হাকিম ও চাকির পশার ইউনিয়ন ভূমি অফিসের ইউনিয়ন ভূমি উপ-সহকারী কর্মকর্তা মোঃ আহসান হাবীব আগত সেবা গ্রহীতা গনের সাথে  অত্যন্ত আন্তরিক ভাবে খাজনা,খারিজের মতো ভূমি সংক্রান্ত পরামর্শ দিয়ে যাচ্ছেন। 

কথা হয়  রাজারহাট ইউনিয়ন ভূমি অফিসে খাজনা দিতে আসা সহকারী শিক্ষক আব্দুর রহিম ও এক প্রবীণ শামছুল হক এবং চাকির পশার ইউনিয়ন ভূমি অফিসে খাজনা দিতে আসা জনৈক আবুল কাশেম সহ কয়েক জনের  সাথে। তারা বলেন খাজনা,খারিজে এখন কোন হয়রানি নাই,সমস্যা নাই সব অনলাইনে হচ্ছে আমরা সাধারন মানুষ উপকৃত ও খুশি।

এ বিষয়ে সহকারী কমিশনার (ভূমি) আকলিমা বেগম বলেন , এবারের ভূমি সেবা সপ্তাহ/২০২২এর প্রতিপাদ্য ‘ভূমি অফিসে না এসে ঘরে বসে সেবা নিন’ ভুমি ব্যাবস্থাপনায় সরকারের ডিজিটালাইজেশন পদক্ষেপ সমুহ বাস্তবায়নে আমরা নিরলস কাজ করে যাচ্ছি, যেমন ঘরে বসে আপনার জমির খাজনা করাদী পরিশোধ, নাম জারি আবেদন ইত্যাদী অনলাইনে হওয়ার কারনে জনসাধারন কোন হয়রানি ছাড়াই কাংঙ্খিত সেবা পাচ্ছেন।




« পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ »







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক ও প্রকাশক: মো: আক্তার হোসেন রিন্টু
বার্তা ও বাণিজ্যিক বিভাগ : প্রকাশক কর্তৃক ৮২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক (৩য় তলা) ওয়্যারলেস মোড়, বড় মগবাজার, ঢাকা-১২১৭।
বার্তা বিভাগ : +8802-58316172, বাণিজ্যিক বিভাগ : +8802-58316175, E-mail: info@jobabdihi.com , contact@jobabdihi.com
কপিরাইট © দৈনিক জবাবদিহি সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft