রাজাপুরে বিদ্যুৎস্পৃষ্টে গৃহবধু নিহত
রাজাপুর (ঝালকাঠি) প্রতিনিধিঃ
প্রকাশ: রোববার, ২২ মে, ২০২২, ৩:৫৯ পিএম


ঝালকাঠির রাজাপুরে বিদ্যুৎস্পৃষ্টে লাভলী বেগম (৪০) নামে এক গৃহবধু নিহত হয়েছে। রবিবার সকাল ৭টার দিকে উপজেলার কানুদাসকাঠি এলাকায় এ দুর্ঘটনা ঘটে। লাভলী বেগম ঐ এলাকার মো. দেলোয়ার গাজীর স্ত্রী। 

নিহতের স্বামী মো. দেলোয়ার গাজী জানায়, সকালে মুরগী ছাড়ার সময় রান্নাঘরের বিদ্যুতের লাইন থেকে বিদ্যুৎস্পৃষ্ট হয়। পরিবারের লোকজন লাভলীকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষনা করে।

রাজাপুর থানা ওসি (তদন্ত) মো. মোস্তফা কামাল বলেন, পরিবারের কোন অভিযোগ না থাকায় লাশ ময়না তদন্ত ছাড়াই তাদের কাছে হস্তান্তর করা হয়েছে।

« পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ »







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক ও প্রকাশক: মো: আক্তার হোসেন রিন্টু
বার্তা ও বাণিজ্যিক বিভাগ : প্রকাশক কর্তৃক ৮২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক (৩য় তলা) ওয়্যারলেস মোড়, বড় মগবাজার, ঢাকা-১২১৭।
বার্তা বিভাগ : +8802-58316172, বাণিজ্যিক বিভাগ : +8802-58316175, E-mail: info@jobabdihi.com , contact@jobabdihi.com
কপিরাইট © দৈনিক জবাবদিহি সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft