নাটোরে বিশ্ব জীববৈচিত্র্য দিবস পালিত
নাটোর প্রতিনিধি
প্রকাশ: রোববার, ২২ মে, ২০২২, ৩:০৭ পিএম আপডেট: ২২.০৫.২০২২ ৩:০৯ পিএম


নাটোরে বৃক্ষ রোপনের মধ্য দিয়ে বিশ্ব জীববৈচিত্র্য দিবস পালিত হয়েছে। 

রোববার সকালে শহরের স্বাধীনতা চত্বর মাদ্রাসা মোড় হতে একটি রালি বের হয়। পরে র‌্যালিটি নাটোর-বগুড়া মহাসড়ক প্রদক্ষিণ করে জেলা প্রশাসকের কার্যালয়ে গিয়ে শেষ হয়। এসময় পথে বগুড়া বাস স্ট্যান্ড  ও  জজকোর্ট এলাকায় মানুষের মাঝে জীব বৈচিত্র ও পরিবেশ নিয়ে প্রচারণা চালানো হয়। পরে কালেক্টরেট পাবলিক স্কুল এন্ড কলেজ চত্বরে বৃক্ষরোপণ শেষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

আলোচনা সভায় সংগঠনের সভাপতি ড. হেলাল উদ্দিন মৃধার সভাপতিত্বে বক্তব্য রাখেন- দিঘাপতিয়া এম কে অনাস' কলেজের সাবেক  অধ্যক্ষ মোঃ আব্দুর রাজ্জাক, কালেক্টরেট পাবলিক স্কুল এন্ড কলেজের অধ্যক্ষ জি এম ইস্রাফিল ইসলাম, নাটোর আইনজীবি সমিতির সাধারণ সম্পাদক এড শরিফুল হক মুক্তা। 

উপস্থিত ছিলেন বিশিষ্ট ব্যবসায়ী নূর  ই  আলম, ডাঃ মোঃ আমিনুল ইসলাম, বীরমুক্তিযোদ্ধা দেলোয়ার হোসেন, মোঃ আসাদুল ইসলামসহ অনেকে।

« পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ »







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক ও প্রকাশক: মো: আক্তার হোসেন রিন্টু
বার্তা ও বাণিজ্যিক বিভাগ : প্রকাশক কর্তৃক ৮২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক (৩য় তলা) ওয়্যারলেস মোড়, বড় মগবাজার, ঢাকা-১২১৭।
বার্তা বিভাগ : +8802-58316172, বাণিজ্যিক বিভাগ : +8802-58316175, E-mail: info@jobabdihi.com , contact@jobabdihi.com
কপিরাইট © দৈনিক জবাবদিহি সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft