কোটালীপাড়ায় অসামাজিক কার্যকলাপ পরিচালনার দায়ে ৬ নারী আটক
গোপালগঞ্জ প্রতিনিধি :
প্রকাশ: রোববার, ২২ মে, ২০২২, ৩:১৩ পিএম


জেলার কোটালীপাড়া উপজেলার রামশীল গ্রামে দীর্ঘদিন যাবৎ অবৈধভাবে যৌন ও মাদক ব্যবসা পরিচালনার দায়ে ৬ নারীকে আটক করা হয়েছে । পরে তাদেরকে ভ্রাম্যমাণ আদালতে বিচার করা হয়। 

এলাকাবাসী জানিয়েছে রামশীল গ্রামে পলি সমাদ্দার নামে এক মহিলা বিভিন্ন স্থান থেকে যৌনকর্মী এনে নিজ বাড়ীতে অবৈধভাবে যৌন ও মাদক ব্যবসা চালাতেন। 

গতকাল শনিবার বিকালে অতীষ্ট হয়ে এলাকার হাজার হাজার মানুষ জড়ো হয়ে ওই বাড়ীতে হামলা চালায়। জনতা ওই বাড়ীতে  ইটপাটকেল ছুড়তে থাকে। খবর পেয়ে পুলিশ এসে পরিস্থিতি নিয়ন্ত্রনে নেয়। এলাকাবাসীর দাবীর মুখে পুলিশ অভিযান চালিয়ে ওই বাড়ী হতে মক্ষীরানী পলি সমাদ্দারসহ অপর ৫ যৌনকর্মীকে আটক এবং গাঁজা উদ্ধার করে। 

পরে ভ্রাম্যমান আদালতে তুলে দিলে বিচারক ও কোটালীপাড়া উপজেলার সহকারি কমিশনার (ভূমি) আফিয়া শারমীন পলি সমাদ্দারকে মাদক রাখার দায়ে  দেড় বছরের কারাদন্ডাদেশ প্রদান করেন। তিনি অপর ৫ যৌনকর্মীকে নিয়মিত আদালতে চালান দেয়ার নির্দেশ দেন। 
 
                                

« পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ »







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক ও প্রকাশক: মো: আক্তার হোসেন রিন্টু
বার্তা ও বাণিজ্যিক বিভাগ : প্রকাশক কর্তৃক ৮২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক (৩য় তলা) ওয়্যারলেস মোড়, বড় মগবাজার, ঢাকা-১২১৭।
বার্তা বিভাগ : +8802-58316172, বাণিজ্যিক বিভাগ : +8802-58316175, E-mail: info@jobabdihi.com , contact@jobabdihi.com
কপিরাইট © দৈনিক জবাবদিহি সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft