‘ধর্ষণ করা থামাও’, কানের গালিচায় নগ্ন হয়ে প্রতিবাদ
প্রকাশ: শনিবার, ২১ মে, ২০২২, ৮:৪৩ পিএম

ইউক্রেন যুদ্ধের ছায়াপাত হল কান চলচ্চিত্র উৎসবেও। শুক্রবার যখন ‘থ্রি থাউজেন্ড ইয়ার্স অব লংগিং’ এর তারকারা লাল গালিচায় হাঁটছিলেন, তখন এক তরুণী নগ্ন হয়ে নেমে পড়েন সেখানে।

ওই তরুণীর দেহ ছিল ইউক্রেনের পতাকার রঙে রাঙা। তার উপর লেখা ছিল-‘আমাদের ধর্ষণ করা থামাও’। 

ওই তরুণীর নাম-পরিচয় পাওয়া যায়নি। তবে তিনি ইউক্রেনীয় বলে নিশ্চিত হওয়া গেছে।

ওই তরুণী চেঁচিয়ে কিছু বলছিলেন, নিরাপত্তা রক্ষীরা সঙ্গে সঙ্গে ওই তরুণীকে একটি জ্যাকেটে আবৃত করে তাকে সরিয়ে নিয়ে যায়।

ফ্রান্সে এবারের কান উৎসবের উদ্বোধনী অনুষ্ঠানে ভিডিও ভাষণও দেন ইউক্রেইনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি।

এদিকে ইউক্রেনে রুশ সেনাদের হামলার প্রতিবাদে কানে রাশিয়ার অংশগ্রহণ নিষিদ্ধ ঘোষণা করেছে কর্তৃপক্ষ।

এমনিতেই এবার ৭৫তম কান চলচ্চিত্র উৎসবের প্রধান থিম রাশিয়া-ইউক্রেন যুদ্ধ। এ উপলক্ষে ইউক্রেনে রুশ সেনাদের হামলায় নিহত লিথুয়ানিয়ার পরিচালক মান্তাস কেভেদারাভিসিয়াসের তথ্যচিত্র ‘মারিউপোলিস ২’–এর বিশেষ স্ক্রিনিং হয়েছে।


-জ/অ

« পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ »







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক ও প্রকাশক: মো: আক্তার হোসেন রিন্টু
বার্তা ও বাণিজ্যিক বিভাগ : প্রকাশক কর্তৃক ৮২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক (৩য় তলা) ওয়্যারলেস মোড়, বড় মগবাজার, ঢাকা-১২১৭।
বার্তা বিভাগ : +8802-58316172, বাণিজ্যিক বিভাগ : +8802-58316175, E-mail: info@jobabdihi.com , contact@jobabdihi.com
কপিরাইট © দৈনিক জবাবদিহি সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft