গাংনীতে পানিতে ডুবে শিশুর মৃত্যু
মেহেরপুর প্রতিনিধি
প্রকাশ: শনিবার, ২১ মে, ২০২২, ৮:৪৬ পিএম


মেহেরপুরের গাংনীতে পানিতে ডুবে জিহাদ নামে (৩) বছরের এক শিশুর মৃত্যু হয়েছে।

শনিবার বেলা ৩ টার দিকে জেলার গাংনী উপজেলার তেঁতুলবাড়ীয়া ইউনিয়নের সহড়াতলা গ্রামে এ ঘটনা ঘটে।

নিহত জিহাদ সহড়াতলা পশ্চিমপাড়ার আজমাইন হোসেনের একমাত্র ছেলে। 

পারিবারিক সূত্রে থেকে জানা গেছে, আজ  দুপুর ২ টার দিকে সহপাঠীদের সঙ্গে খেলতে যায় মুদাচ্ছির হোসেন জিহাদ। এসময় তাকে না পেয়ে খুঁজতে থাকেন পরিবারের সদস্যরা। 

অবশেষে বাড়ির নিকটবর্তী স্থানীয় মসজিদের পাশে  টুটুল হোসেনের  পুকুরে ভাসমান অবস্থায় জিহাদের মরদেহ দেখা যায়। এসময় স্থানীয়রা জিহাদকে মৃত অবস্থায় উদ্ধার করে। 

গাংনী থানার ওসি আব্দুর রাজ্জাক জানান, শিশু মৃত্যুর  সংবাদ পেয়ে পুলিশ পাঠানো হয়েছে এবং খোজঁ খবর নেওয়া হচ্ছে।

« পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ »







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক ও প্রকাশক: মো: আক্তার হোসেন রিন্টু
বার্তা ও বাণিজ্যিক বিভাগ : প্রকাশক কর্তৃক ৮২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক (৩য় তলা) ওয়্যারলেস মোড়, বড় মগবাজার, ঢাকা-১২১৭।
বার্তা বিভাগ : +8802-58316172, বাণিজ্যিক বিভাগ : +8802-58316175, E-mail: info@jobabdihi.com , contact@jobabdihi.com
কপিরাইট © দৈনিক জবাবদিহি সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft