পাকিস্তানি নারীর ফাঁদে তথ্য ফাঁস, ভারতীয় সেনা গ্রেফতার
প্রকাশ: শনিবার, ২১ মে, ২০২২, ৮:৩৭ পিএম

পাকিস্তানি নারীর ফাঁদে পড়ে তথ্য ফাঁস করার অভিযোগে এক ভারতীয় সেনাকে গ্রেফতার করা হয়েছে।

একজন শীর্ষ গোয়েন্দা কর্মকর্তার বরাত দিয়ে শনিবার (২১ মে) স্থানীয় সংবাদমাধ্যম এনডিটিভির প্রতিবেদনে এমনটি বলা হয়েছে।
 
কর্মকর্তাদের বরাত দিয়ে প্রতিবেদনে বলা হয়, গ্রেফতার হওয়া ওই সেনা সদস্যের নাম প্রদীপ কুমার। তিনি পাকিস্তানি গোয়েন্দা সংস্থার নারী এজেন্টের সঙ্গে যোগাযোগ করেছিলেন। গত কয়েকদিন ধরে ওই সেনা সদস্যকে নজরদারিতে রাখার পর তাকে গ্রেফতার করা হয়।

কর্মকর্তারা জানান, ওই সেনা সদস্য ফেসবুক এবং হোয়াটসঅ্যাপের মাধ্যমে পাকিস্তানি এজেন্টের সঙ্গে যোগাযোগ করতেন।  তার কাছে গোপন তথ্যও ফাঁস করতেন।

ওই সেনা সদস্যকে গত ১৮ মে কারাগারে জিজ্ঞাসাবাদের জন্য নেওয়া হয়।  

কর্মকর্তারা আরও জানান, প্রায় ছয় মাস আগে কুমার ওই নারীর কাছ থেকে ফোন পান। ওই নারী নিজেকে স্বাস্থ্য কর্মী বলে পরিচয় দিয়েছিলেন। তিনি কুমারকে বিয়ের কথা বলে দিল্লিতে দেখা করেন। এক সময় কুমার ফাঁদে পড়ে গেলে ওই নারী তার কাছে থেকে গোপন তথ্য বের করতে থাকে।

এই ঘটনায় আরও তদন্ত চলছে বলে ভারতীয় পুলিশের পক্ষ থেকে জানানো হয়েছে।  


-জ/অ

« পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ »







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক ও প্রকাশক: মো: আক্তার হোসেন রিন্টু
বার্তা ও বাণিজ্যিক বিভাগ : প্রকাশক কর্তৃক ৮২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক (৩য় তলা) ওয়্যারলেস মোড়, বড় মগবাজার, ঢাকা-১২১৭।
বার্তা বিভাগ : +8802-58316172, বাণিজ্যিক বিভাগ : +8802-58316175, E-mail: info@jobabdihi.com , contact@jobabdihi.com
কপিরাইট © দৈনিক জবাবদিহি সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft