পদ্মা সেতুতে আলো জ্বলবে ৩০শে মে
প্রকাশ: বুধবার, ১৮ মে, ২০২২, ৮:৩৩ এএম

পদ্মা সেতু উদ্বোধনের প্রস্তুতি জোরশোরে শুরু হয়েছে। এ বছর জুনের শেষের দিকে সেতুটির উদ্বোধন করা হবে। তবে উদ্বোধনের দিন এখনো নির্ধারণ হয়নি। আগামী ২৩ বা ২৫ জুন উদ্বোধনের সম্ভাব্য তারিখ সামনে রেখে প্রস্তুতিমূলক কাজ এগিয়ে নিচ্ছে সেতু বিভাগ।

ইতোমধ্যে মূল সেতুর কাজ ৯৮ শতাংশ শেষ হয়েছে। এদিকে চলতি মাসের মধ্যেই পদ্মা সেতুতে আলো জ্বালানোর পদক্ষেপ নিতে পল্লীবিদ্যুৎ কর্তৃপক্ষকে চিঠি দেওয়া হয়েছে।

চলতি মাসেই পদ্মা সেতুতে আলো জ্বালানোর জন্য পল্লীবিদ্যুৎ কর্তৃপক্ষকে দেওয়া চিঠিতে বলা হয়েছে, ৩০ জুনের মধ্যে সেতুটির কাজ শেষ হবে এবং এর মধ্যে যানবাহন চলাচলের জন্য সেতুটি উন্মুক্ত করে দেওয়া হবে।

এ লক্ষ্যে মূল সেতুতে ৮০ কিলোওয়াট বিদ্যুৎ ৩০ মের মধ্যে সরবরাহ করতে হবে। এ বিদ্যুৎ সংযোগের জন্য প্রয়োজনীয় টাকা পল্লীবিদ্যুৎ সমিতিতে জমা দেওয়া হয়েছে।

একইদিন একইভাবে শরীয়তপুর পল্লীবিদ্যুৎ সমিতিকে চিঠি দেওয়া হয়। 

এখন পর্যন্ত পদ্মা সেতুতে মোট ৪১৫টি ল্যাম্পপোস্ট বসানো হয়েছে। ঠিকাদারি প্রতিষ্ঠান জনায়, মূল সেতুর শেষ মুহূর্তের কাজ করছে।



জে/ আল

« পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ »







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক ও প্রকাশক: মো: আক্তার হোসেন রিন্টু
বার্তা ও বাণিজ্যিক বিভাগ : প্রকাশক কর্তৃক ৮২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক (৩য় তলা) ওয়্যারলেস মোড়, বড় মগবাজার, ঢাকা-১২১৭।
বার্তা বিভাগ : +8802-58316172, বাণিজ্যিক বিভাগ : +8802-58316175, E-mail: info@jobabdihi.com , contact@jobabdihi.com
কপিরাইট © দৈনিক জবাবদিহি সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft