বাইডেনের এশিয়া সফরের সময় ক্ষেপণাস্ত্র ছুড়তে পারে উত্তর কোরিয়া
প্রকাশ: বুধবার, ১৮ মে, ২০২২, ৮:৪৮ এএম আপডেট: ১৮.০৫.২০২২ ৮:৫১ এএম



যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট জো বাইডেনের এশিয়া সফরের সময় উত্তর কোরিয়া আন্তঃমহাদেশী ব্যালাস্টিক ক্ষেপণাস্ত্র উৎক্ষেপণের প্রস্তুতি নিচ্ছে বলে গোয়েন্দারা অনুমান করছেন। 

আগামী ৪৮ থেকে ৯৬ ঘণ্টার মধ্যেই এই দূরপাল্লার ক্ষেপণাস্ত্র উত্তর কোরিয়া নিক্ষেপ করতে পারে বলে ধারণা করা হচ্ছে।
এক গোয়েন্দা কর্মকর্তা বলেন, ক্ষেপণাস্ত্র নিক্ষেপের মতো অবস্থা আমরা সেখানে দেখতে পাচ্ছি। উৎক্ষেপকটি পিয়ংইয়ংয়ের কাছে অবস্থিত।

বাইডেন বৃহস্পতিবার দক্ষিণ কোরিয়া রওনা হবেন। সেখানে তিনি দক্ষিণ কোরিয়ার প্রেসিডেন্ট ইয়ুন ইয়োলের সঙ্গে বৈঠক করবেন। এর পর তিনি রোববার জাপান সফর করবেন। সেখানে তিনি জাপান, অস্ট্রেলিয়া ও ভারতের নেতাদের সঙ্গে বৈঠকে বসবেন।

উত্তর কোরিয়া চলতি বছর কয়েকটি ব্যালাস্টিক ক্ষেপণাস্ত্র পরীক্ষা করেছে। আর মার্কিন সামরিক ও গোয়েন্দা কর্মকর্তারা ধারণা করছেন, পিয়ংইয়ং প্রায় পাঁচ বছরের মধ্যে প্রথমবারের মতো ভূগর্ভস্থ পরমাণু পরীক্ষা পরিচালনা করার প্রস্তুতি নিচ্ছে।

এটি সম্পন্ন হলে উত্তর কোরিয়া ২০১৭ সালের পর প্রথম ভূগর্ভস্থ পরমাণু পরীক্ষা হবে। আর সার্বিকভাবে হবে দেশটির সপ্তম ভূগর্ভস্থ পরমাণু পরীক্ষা।

যুক্তরাষ্ট্র এখন বিশ্বাস করে, উত্তর কোরিয়া ৪ মে যে আইসিবিএম পরীক্ষা করেছিল, তা উৎক্ষেপণের পরপরই বিস্ফোরিত হয়েছিল।
যুক্তরাষ্ট্র আরও মনে করে, গত ২৬ ফেব্রুয়ারি ও ৪ মার্চ দুটি ব্যালাস্টিক ক্ষেপণাস্ত্র পরীক্ষা করেছিল উত্তর কোরিয়া।

উত্তর কোরিয়া ২০১৪ সালে ওই সময়ের মার্কিন প্রেসিডেন্ট বারাক ওবামার দক্ষিণ কোরিয়া সফরের সময় পরমাণু পরীক্ষা চালিয়েছিল। এর পর ২০১৬ সালে ওবামা ও অন্য নেতারা এশিয়া ত্যাগের পরপরই উত্তর কোরিয়া পরমাণু পরীক্ষা চালিয়েছিল।



জে/ আল

« পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ »







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক ও প্রকাশক: মো: আক্তার হোসেন রিন্টু
বার্তা ও বাণিজ্যিক বিভাগ : প্রকাশক কর্তৃক ৮২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক (৩য় তলা) ওয়্যারলেস মোড়, বড় মগবাজার, ঢাকা-১২১৭।
বার্তা বিভাগ : +8802-58316172, বাণিজ্যিক বিভাগ : +8802-58316175, E-mail: info@jobabdihi.com , contact@jobabdihi.com
কপিরাইট © দৈনিক জবাবদিহি সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft