দেশের সব মাদ্রাসায় নামফলক ঝোলানোর নির্দেশ
প্রকাশ: বুধবার, ১৮ মে, ২০২২, ৮:১৯ এএম আপডেট: ১৮.০৫.২০২২ ৯:০৮ এএম

মাদরাসা শিক্ষা ব্যবস্থাকে আরও একটু প্রচারমুখী করতে দেশের সকল মাদরাসা ভবনে নাম ঠিকানা সম্বলিত কোনো সাইনবোর্ড স্থাপনের নির্দেশ দিয়েছে মাদ্রাসা শিক্ষা অধিদপ্তর। 

এছাড়াও রাস্তার পাশেও দৃশ্যমান স্থানে দিক-নির্দেশক চিহ্ন না থাকায় মাদ্রাসাগুলোর অবস্থান বা পরিদর্শনে সমস্যা হয়, সে দিকেও খেয়াল রাখার নির্দেশ দেয়া হয়েছে।

মঙ্গলবার (১৭ মে) মাদরাসা অধিদপ্তরের মহাপরিচালক কে এম রুহুল আমীন স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ নির্দেশনা দেওয়া হয়।

এতে বলা হয়, নামফলক না থাকায় মাদরাসাগুলো পরিদর্শন অথবা দাপ্তরিক প্রয়োজনে সঠিক অবস্থান নির্ণয় করা কষ্টসাধ্য হয়ে পড়ে।

প্রাথমিক, মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক পর্যায়ের সব শিক্ষাপ্রতিষ্ঠানের দিক-নির্দেশক বা সাইনবোর্ড দৃশ্যমান স্থানে থাকলেও অধিকাংশ মাদরাসায় তা দেখা যায় না। 

এছাড়াও শিক্ষাপ্রতিষ্ঠানের নাম-ঠিকানা সম্বলিত সাইনবোর্ড স্থাপনের বিষয়ে সরকারি নির্দেশনাও রয়েছে।


জে/ আল

« পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ »







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক ও প্রকাশক: মো: আক্তার হোসেন রিন্টু
বার্তা ও বাণিজ্যিক বিভাগ : প্রকাশক কর্তৃক ৮২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক (৩য় তলা) ওয়্যারলেস মোড়, বড় মগবাজার, ঢাকা-১২১৭।
বার্তা বিভাগ : +8802-58316172, বাণিজ্যিক বিভাগ : +8802-58316175, E-mail: info@jobabdihi.com , contact@jobabdihi.com
কপিরাইট © দৈনিক জবাবদিহি সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft