মেহেরপুর পৌর নির্বাচনে মেয়র পদে ৪ প্রার্থীর মনোনয়নপত্র জমা
মেহেরপুর প্রতিনিধি
প্রকাশ: মঙ্গলবার, ১৭ মে, ২০২২, ১০:৫৪ পিএম আপডেট: ১৭.০৫.২০২২ ১০:৫৬ পিএম

মেহেরপুর পৌর নির্বাচনে মেয়র পদে ৪ প্রার্থীর মনোনয়নপত্র জমা 

আগামী ১৫ জুন মেহেরপুর পৌরসভা নির্বাচন। এই নির্বাচনে মেয়র পদে ৪ প্রার্থী তাদের মনোনয়নপত্র জমা দিয়েছেন। এরা হলেন বর্তমান মেয়র ও আওয়ামী লীগের প্রার্থী মাহফুজুর রহমান রিটন, জেলা সেচ্ছাসেবক লীগের আহবায়ক আরিফুল এনাম বকুল, স্বতন্ত্র প্রার্থী মোতাচ্ছিম বিল্লাহ মতু ও স্বতন্ত্র প্রার্থী কাওসার আলী।

এছাড়াও পৌরসভার ৯টি ওয়ার্ডে সাধারণ কাউন্সিলর পদে ৪৬ জন এর সংরক্ষিত নারী কাউন্সিলর পদে ৩৫ জন প্রার্থী তাদের মনোনয়নপত্র জমা দিয়েছেন।

মঙ্গলবার বিকাল ৫টা পর্যন্ত সহকারী রিটার্নিং কর্মকর্তার কাছে এসব প্রার্থীরা মনোনয়নপত্র জমা দেন। 

উল্লেখ্য ঘোষিত তফসিল অনুযায়ী মনোনয়নপত্র দাখিলের শেষ তারিখ ১৭ মে, বাছাই ১৯ মে, আপিল দায়ের ২০, ২১ ও ২২ মে। আপিল নিষ্পত্তি ২৩, ২৪ ও ২৫ মে। 

এ ছাড়া প্রার্থিতা প্রত্যাহারের শেষ তারিখ ২৫ মে, প্রতীক বরাদ্দ ২৭ মে এবং ভোট গ্রহণ ১৫ জুন।

« পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ »







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক ও প্রকাশক: মো: আক্তার হোসেন রিন্টু
বার্তা ও বাণিজ্যিক বিভাগ : প্রকাশক কর্তৃক ৮২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক (৩য় তলা) ওয়্যারলেস মোড়, বড় মগবাজার, ঢাকা-১২১৭।
বার্তা বিভাগ : +8802-58316172, বাণিজ্যিক বিভাগ : +8802-58316175, E-mail: info@jobabdihi.com , contact@jobabdihi.com
কপিরাইট © দৈনিক জবাবদিহি সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft