প্রকাশ: মঙ্গলবার, ১৭ মে, ২০২২, ১০:০৪ পিএম

৭৫ পরবর্তীতে দীর্ঘ ৬ বছর নির্বাসিত জীবন শেষে ১৯৮১ সালের এ দিনে দেশে ফেরেন বঙ্গবন্ধুকন্যা বাংলাদেশ আওয়ামীলীগের সভাপতি ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা । সেই হতে এই দিনটিকে স্বদেশ প্রত্যাবর্তন দিবস হিসাবে পালন করে আওয়ামীলীগ ও সহযোগী সংগঠন গুলো।
মঙ্গলবার (১৭ মে) বাদ মাগরিব দিবসটি উপলক্ষে হাকিমপুর হিলি পৌর আওয়ামীলীগের আয়োজনে দোয়া ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
হাকিমপুর পৌর আওয়ামীলীগের সভাপতি ও পৌর মেয়র জামিল হোসেন চলন্ত এর সভাপতিত্বে ও সাধারন সম্পাদক নাসিম আহম্মেদ টুকুর সঞ্চালনায় আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন উপজেলা আওয়ামীলীগের সভাপতি ও উপজেলা পরিষদের চেয়ারম্যান হারুন উর রশিদ হারুন।
আরও বক্তব্য রাখেন, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান শাহিনুর রেজা শাহীন, উপজেলা আওয়ামীলীগের নেতা প্রভাষক আশরাফ আলী প্রধান, সোহরাব হোসেন প্রতাপ মল্লিক, পৌর আওয়ামীলীগের সাবেক সভাপতি আব্দুল লতিফ মাষ্টার, সাংগঠনিক সম্পাদক মুকুল হোসেন, বোয়ালদাড় ইউনিয়ন আওয়ামীলীগের সভাপতি ও চেয়ারম্যান সদরুল ইসলাম, উপজেলা স্বেচ্ছাসেবক লীগের সভাপতি কাহের আলী, সাধারণ সম্পাদক তৌহিদ ইসলাম, যুগ্ম সাধারণ সম্পাদক গোলাম রব্বানী, উপজেলা যুবলীগের সাধারণ সম্পাদক এমদাদুল মল্লিক টগর, উপজেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক মাহাবুব আলম, পৌর কৃষকলীগের সাধারণ সম্পাদক রাকিব হাসান ডালিমসহ উপজেলা, পৌর আওয়ামীলীগ ও সহযোগী সাংগঠনের নেতৃবৃন্দ।
উল্লেখ্য,১৯৭৫ সালে বঙ্গবন্ধুকে সপরিবারে হত্যার সময় ও তারপরে স্বামী- সন্তানসহ ছয় বছর বিভিন্ন দেশে কাটিয়ে গত ১৯৮১ সালের ১৭ মে দেশে ফিরতে সক্ষম হন শেখ হাসিনা। তার দুই সন্তান সজীব ওয়াজেদ জয় এবং সায়মা ওয়াজেদ পুতুলকে ছোট বোন শেখ রেহানার কাছে রেখে জীবনের মায়াত্যাগ করে দেশে ফেরেন তিনি। আজ সেই শেখ হাসিনার হাতে ঘুড়ে দাড়িয়েছে বঙ্গবন্ধুর স্বপ্নের বাংলাদেশ।