প্রকাশ: মঙ্গলবার, ১৭ মে, ২০২২, ১০:০২ পিএম

দ্বিতীয় বারের মত ঢাকা রেঞ্জের শ্রেষ্ঠ ডিবি কর্মকর্তা হলেন মানিকগঞ্জ জেলা গোয়েন্দা শাখার উপ-পরিদর্শক (এসআই) আসাদ মিয়া।
মঙ্গলবার সকালে পুলিশের ঢাকা রেঞ্জ কার্যালয়ে ডিবি উপ-পরিদর্শক হিসেবে অসামান্য অবদান রাখার স্বিকৃতি সরূপ ক্রেষ্ট ও সার্টিফিকেট তুলে দেন ঢাকা রেঞ্জের ডিআইজি হাবিবুর রহমান।
এর আগেও আসাদ মিয়া ঢাকা রেঞ্জ শ্রেষ্ঠ উপ-পরিদর্শক ও জেলা পর্যায়ে ৪ বার শ্রেষ্ঠ কর্মকর্তা হিসেবে পুরস্কিত হন।
এ বিষয়ে এস.আই আসাদ মিয়া জানান, আমার এ পুরস্কার ও সম্মান অর্জন আমি মানিকগঞ্জ জেলা পুলিশ ও মানিকগঞ্জবাসীকে উৎসর্গ করলাম। বিশেষভাবে ধন্যবাদ ঢাকা রেঞ্জের ডিআইজি হাবিবুর রহমান স্যারকে, ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানাই মানিকগঞ্জের পুলিশ সুপার গোলাম আজাদ খান স্যার ও ডিবির অফিসার ইনচার্জ (ওসি) নজরুল ইসলাম স্যারের প্রতি। যাদের দিকনির্দেশনায় আমি আজ এ সম্মানে ভূষিত হয়েছি৷
ঢাকা রেঞ্জ থেকে প্রাপ্ত এ মর্জাদা আমাকে দেশের জন্য রাষ্ট্রীয় যে কোনো ঝুঁকিপূর্ণ কাজে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে আরো বেশি উৎসাহিত করবে।