গলাচিপায় অগ্নিকান্ডে বিধবার বসত গৃহ পুড়ে ছাই
পটুয়াখালী প্রতিনিধি :
প্রকাশ: মঙ্গলবার, ১৭ মে, ২০২২, ৯:৫৫ পিএম


গলাচিপায় আগুনে পুড়ে আসমা বেগম (৩৫) নামে এক নারীর ভাড়া ঘর পুড়ে ছাই হয়ে গেছে। সোমবার দিবাগত রাত ২টার দিকে গলাচিপা পৌরসভার ২ নম্বর ওয়ার্ডের শ্যামলীবাগ এলাকার এ ঘটনা ঘটে। রান্নাঘর থেকে আগুনের সূত্রপাত হয়েছে বলে ধারনা করা হচ্ছে। এলাকাবাসী আসমা বেগমকে উদ্ধার করে গলাচিপা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করেন। অগ্নিকান্ডে ৪ লক্ষাধিক টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বলে ক্ষতিগ্রস্থের দাবী।

স্থানীয়রা জানান, স্বামীর মৃত্যুর পর থেকেই দু’কন্যা সন্তান নিয়ে ওই এলাকার ওহাব হাওলাদারের বাড়িতে ভাড়া থাকতেন আসমা বেগম। বিবাহিত দু’মেয়ের মেয়ের বিভিন্ন মালামাল তার ঘরে ছিল। ঘটনার রাতে দোতলার ঘরে ঘুমিয়ে ছিল তিনি। গভীর রাতে হঠাৎ আগুনের তাপে ঘুম ভেঙে যায় তার। পরে দোতলার সিঁড়ি বেয়ে নিচে নামতে গেলে আগুনের তাপে ওপর থেকে নিচে পড়ে যায়। 
গলাচিপা ফায়ার সার্ভিসের সাব-অফিসার কামাল হোসেন বলেন, খবর পেয়ে ফায়ার সার্ভিসের একটি ইউনিট ঘটনাস্থলে গিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে।

গলাচিপা পৌর মেয়র আহসানুল হক তুহিন, উপজেলা নির্বাহী কর্মকর্তা আশিষ কুমার ও পৌরসভার ২ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর আঁখি হাওলাদার ঘটনাস্থল পরিদর্শন করেছেন। 




« পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ »







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক ও প্রকাশক: মো: আক্তার হোসেন রিন্টু
বার্তা ও বাণিজ্যিক বিভাগ : প্রকাশক কর্তৃক ৮২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক (৩য় তলা) ওয়্যারলেস মোড়, বড় মগবাজার, ঢাকা-১২১৭।
বার্তা বিভাগ : +8802-58316172, বাণিজ্যিক বিভাগ : +8802-58316175, E-mail: info@jobabdihi.com , contact@jobabdihi.com
কপিরাইট © দৈনিক জবাবদিহি সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft