গোয়ালন্দে হেরোইনসহ মাদককাবারি আটক
প্রকাশ: মঙ্গলবার, ১৭ মে, ২০২২, ৯:৫৮ পিএম


রাজবাড়ীর গোয়ালন্দে হেরোইনসহ মো. মাসুদ রানা (২৮) নামের এক মাদককারবারিকে আটক করেছে জেলা গোয়েন্দা পুলিশ (ডিবি)।

সোমবার (১৬ মে) সন্ধ্যা ৬ টার দিকে উপজেলার উত্তর দৌলতদিয়া যৌনপল্লীর সুমী বাড়ীওয়ালীর বাড়ীর সামনে থেকে তাকে আটক করা হয়।

আটককৃত মাদককারবারি মাসুদ রানা উপজেলার দেবগ্রাম ইউনিয়নের কাউলজানী মুন্সি বাজার গ্রামের মো. কালাম শেখের ছেলে।

ডিবি পুলিশ সূত্রে জানা যায়, সোমবার সন্ধ্যা ৬ টার দিকে গোপন সংবাদের ভিত্তিতে ডিবি পুলিশের উপ-পরিদর্শক মিলন চন্দ্র বর্মন জানতে পারেন এক যুবক হেরোইন বিক্রির উদ্দেশ্যে উত্তর দৌলতদিয়া যৌনপল্লীর ভিতরে অবস্থান করছেন।

 পরে সঙ্গীয় অফিসার্স ফোর্সসহ উত্তর দৌলতদিয়া যৌনপল্লীর সুমী বাড়ীওয়ালীর বাড়ীর সামনে অভিযান পরিচালনা করে সেখান থেকে মাদককাবারি মাসুদ রানাকে ৫ গ্রাম হেরোইনসহ আটক করে ডিবি পুলিশ ।

আটককৃত মাদককারবারি মাসুদ রানার বিরুদ্ধে গোয়ালন্দ ঘাট থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করে থানা পুলিশের মাধ্যমে মঙ্গলবার বিকালে রাজবাড়ীর বিজ্ঞ আদালতে মাধ্যমে জেল হাজতে পাঠানো হয়েছে।

« পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ »







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক ও প্রকাশক: মো: আক্তার হোসেন রিন্টু
বার্তা ও বাণিজ্যিক বিভাগ : প্রকাশক কর্তৃক ৮২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক (৩য় তলা) ওয়্যারলেস মোড়, বড় মগবাজার, ঢাকা-১২১৭।
বার্তা বিভাগ : +8802-58316172, বাণিজ্যিক বিভাগ : +8802-58316175, E-mail: info@jobabdihi.com , contact@jobabdihi.com
কপিরাইট © দৈনিক জবাবদিহি সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft