রাজবাড়ীতে সিআইজি কংগ্রেস কৃষক সম্মেলন অনুষ্ঠিত
গোয়ালন্দ (রাজবাড়ী) প্রতিনিধি
প্রকাশ: মঙ্গলবার, ১৭ মে, ২০২২, ৯:৫৩ পিএম


রাজবাড়ীতে (এনএটিপি-২) প্রকল্পের আওতায় ন্যাশনাল এগ্রিকালচার টেকনোলিজ প্রোগ্রাম ফেজ দুইয়ের আওতাধীন সিআইজি কংগ্রেস কৃষক সম্মেলন অনুষ্ঠিত হয়েছে।

মঙ্গলবার (১৭ মে) দুপুরে সদর উপজেলা পরিষদ মিলনায়তনে রাজবাড়ী সদর উপজেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের আয়োজনে সিআইজি কংগ্রেস কৃষক সম্মেলন অনুষ্ঠিত হয়।

সম্মেলনে সদর উপজেলার ১৪ ইউনিয়ন ও ১টি পৌরসভায় ১৫০টি সিআইজি কৃষক গ্রুপ থেকে ১ জন করে মোট কৃষক সম্মেলনে অংশ নেয়।

রাজবাড়ী সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা মার্জিয়া সুলতানার সভাপতিত্বে এসময় অতিথি হিসাবে উপস্থিত ছিলেন, জেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপ-পরিচালক এসএম শহীদ নূর আকবর, সদর উপজেলা পরিষদ চেয়ারমান এ্যাড. ইমদাদুল হক বিশ্বাস, উপজেলা কৃষি কর্মকর্তা মো. বাহাউদ্দিন শেখ, উপজেলা কৃষি সসম্প্রসারণ কর্মকর্তা মো. তোফাজ্জেল হোসেনসহ উপ-সহকারী কৃষি কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

জানাযায়, কৃষি উৎপাদনশীলতা বৃদ্ধিতে সিআইজি কৃষক গ্রুপে নতুন নতুন প্রযুক্তি গ্রহণ ও বিস্তার করে এবং সঞ্চয়ের ভিত্তিতে নিজেদের ৩০শতাংশ বিভিন্ন উপ প্রকল্পে বিনিয়োগ করে বিভিন্ন ধরণের ৭০শতাংশ সরকারি কৃষি বিষয়ক সুবিধা গ্রহণ করতে পারবে।

« পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ »







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক ও প্রকাশক: মো: আক্তার হোসেন রিন্টু
বার্তা ও বাণিজ্যিক বিভাগ : প্রকাশক কর্তৃক ৮২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক (৩য় তলা) ওয়্যারলেস মোড়, বড় মগবাজার, ঢাকা-১২১৭।
বার্তা বিভাগ : +8802-58316172, বাণিজ্যিক বিভাগ : +8802-58316175, E-mail: info@jobabdihi.com , contact@jobabdihi.com
কপিরাইট © দৈনিক জবাবদিহি সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft