ঘোড়াঘাটে ইয়াবাসহ মাদক কারবারি আটক
ঘোড়াঘাট (দিনাজপুর) প্রতিনিধি
প্রকাশ: মঙ্গলবার, ১৭ মে, ২০২২, ৮:৩৭ পিএম


দিনাজপুরের ঘোড়াঘাটে থানা পুলিশের অভিযানে ৮০ পিস ইয়াবাসহ এক মাদক কারবারিকে আটক করেছে পুলিশ।

সোমবার (১৬ মে) সন্ধ্যায় ঘোড়াঘাট পৌরসভার দক্ষিণ নয়াপাড়া এলাকা থেকে তাকে আটক করা হয়। আটককৃত মাদক কারবারি পৌরসভার ২ নং ওয়ার্ড এলাকার মৃত মকবুল হোসেনের ছেলে রাজন মিয়া (৩৫)।

পুলিশ জানায়, ঘোড়াঘাট থানার উপ-পরিদর্শক তপন দাস গুপ্ত সঙ্গীয় ফোর্স নিয়ে গোপন সংবাদের ভিত্তিতে দক্ষিণ নয়াপাড়ায় সিনেমা হল সংলগ্ন এলাকায় অভিযান পরিচালনাকালে রাজন মিয়ার দেহ তল্লাশি করলে তার পরিহিত ট্যাউজারের পকেট থেকে পলিথিনে মোড়ানো ৮০ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়। এ সময় তার সাথে থাকা একজন পুলিশের উপস্থিতি টের পেয়ে পালিয়ে যায়।

ঘোড়াঘাট থানার ভারপ্রাপ্ত কর্মকতা (ওসি) আবু হাসান কবির আটকের বিষয় নিশ্চিত করে জানান, আটককৃত ব্যক্তির বিরুদ্ধে মাদক বিক্রির অপরাধে অপর সহযোগীসহ ২ জনকে আসামি করে মাদক দ্রব্য নিয়ন্ত্রণ আইনে একটি মামলা রুজু করে বিজ্ঞ আদালতে সোপর্দ করা হয়েছে।

« পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ »







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক ও প্রকাশক: মো: আক্তার হোসেন রিন্টু
বার্তা ও বাণিজ্যিক বিভাগ : প্রকাশক কর্তৃক ৮২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক (৩য় তলা) ওয়্যারলেস মোড়, বড় মগবাজার, ঢাকা-১২১৭।
বার্তা বিভাগ : +8802-58316172, বাণিজ্যিক বিভাগ : +8802-58316175, E-mail: info@jobabdihi.com , contact@jobabdihi.com
কপিরাইট © দৈনিক জবাবদিহি সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft