মানিকগঞ্জে হত্যা মামলায় ২জনের ফাসি, ৪ জনের যাবজ্জীবন
মানিকগঞ্জ প্রতিনিধি
প্রকাশ: মঙ্গলবার, ১৭ মে, ২০২২, ৯:৩০ পিএম


মানিকগঞ্জের ঘিওরে মাক্রোবাস চালক জাহাঙ্গীর আলম হত্যা মামলার রায়ে ২ জনের ফাঁসি ও ৫০ হাজার টকা অর্থদন্ড এবং ৪ জনকে যাবজ্জীবন ও ১০ হাজার টাকা অর্থদন্ড, অনাদায়ে আরো ২ মাসের বিনাশ্রম কারাদন্ড প্রদান করেন অতিরিক্ত জেলা ও দায়রা জজ আদালতের বিচারক। 

মঙ্গলবার (১৭ মে) বেলা ৩টায় অতিরিক্ত জেলা ও দায়রা জজ আদালতের বিচারক উৎপল ভট্রাচার্য্য এই রায় প্রদান করেন।

নিহত জাহাঙ্গীর আলম ময়মনসিংহের হালুয়াঘাট উপজেলার ঘোষবের এলাকার মকলেসুর রহমানের ছেলে। সে ঢাকার সাভারে ভাড়ায় মাক্রোবাস চালক ছিল। 

ফাসির দন্ডপ্রাপ্তরা হচ্ছেন টাংগাইল জেলার নাগরপুর উপজেলার ওমর হোসেন সাইফুল ও মোঃ আরিফুজ্জামন সজীব। এরা জামিনে গিয়ে দুজনেই পলাতক রয়েছে। যাবজ্জীবন কারদন্ড প্রাপ্তরা হচ্ছেন মোঃ আলী , ফরহাদ হোসেন, আব্দুল্লাহ আল মামুন ও আজিম খান। এদের মধ্যে পলাতক রয়েছে মোঃ আলী  এদের বাড়ি টাংগাইলের নাগরপুরে।

হত্যাকান্ডটি ঘটে ২০১১ সালের জানুয়ারি মাসে ২৮ তারিখে রাতের কোন এক সময়। হত্যাকান্ডের শিকার জাহাঙ্গির আলম ছিলেন ভাড়ায় চালিত মাইক্রোবাস চালক। আসামীরা মাইক্রোবাস ছিনতাই করার উদ্দেশ্যে জাহাঙ্গিরের গাড়ি ভাড়া করে। 

এরপর কোন একস্থানে শ্বাসরুদ্ধ করে হত্যা করে, লাশ ফেলে যায় মানিকগঞ্জের ঘিওর উপজেলার বালিয়াখোড়া ইউনিয়নে কুসুন্ডা নামক স্থানে রাস্তার পাশে। পরবর্তিতে আসামীরা যশরে মাক্রোবাসটি বিক্রয় করতে গেলে র‌্যাব সদস্যরা ৫ জন কে গ্রেফতার করে। গত ২০১৪ সালে১৮ নভেম্বর অভিযোগ গঠন করা হয়। এ মামলায় ১৬ জনের স্বাক্ষ গ্রহনের মাধ্যমে এ রায় প্রদান করেন বিচারক।

« পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ »







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক ও প্রকাশক: মো: আক্তার হোসেন রিন্টু
বার্তা ও বাণিজ্যিক বিভাগ : প্রকাশক কর্তৃক ৮২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক (৩য় তলা) ওয়্যারলেস মোড়, বড় মগবাজার, ঢাকা-১২১৭।
বার্তা বিভাগ : +8802-58316172, বাণিজ্যিক বিভাগ : +8802-58316175, E-mail: info@jobabdihi.com , contact@jobabdihi.com
কপিরাইট © দৈনিক জবাবদিহি সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft