র‌্যাগিং-এর অভিযোগে বশেমুরবিপ্রবি’র ৫ শিক্ষার্থীকে শাস্তি
গোপালগঞ্জ প্রতিনিধি :
প্রকাশ: মঙ্গলবার, ১৭ মে, ২০২২, ৮:৩৬ পিএম


র‌্যাগিং-এর অভিযোগে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান বিশ্ববিদ্যালয়ের ৪ ছাত্রকে বহিষ্কার ও একজনকে অর্থদন্ড প্রদান করা হয়েছে। এ তথ্য প্রকাশ পেয়েছে আজ  মঙ্গলবার। 

তবে শাস্তি প্রদানের তারিখ বিজ্ঞপ্তিতে গত ২৭ এপ্রিল উল্লেখ করা হয়েছে। গত ১৭ এপ্রিল র‌্যাগিং-এর অভিযোগ করা হয়। বহিস্কৃত ৪ শিক্ষার্থীই আইন বিভাগের বলে জানা গেছে। ৪ জনের মধ্যে মুনতাসিম চৌধুরী,এইচএম জন্নাতুল রাফী,হাসিবুল হাসান ও শেখ ইসতিয়াক হোসেনকে এক সেমিষ্টারের জন্য বহিষ্কার করা হয়েছে। এছাড়াও মাহামুদুল হাসানকে তিন হাজার টাকা জরিমানা করা হয়েছে। 

আইন বিভাগের চেয়ারম্যান মানসুরা বেগম জানান আমরা সিদ্ধান্ত মোতাবেক গত ১৭ এপ্রিল তারিখে শিক্ষার্থীদেরকে শাস্তি দিয়েছি। তবে বিশ্ববিদ্যালয় বন্ধ থাকায় বিষয়টি জানাজানি হয় দেরিতে। 
 
 

« পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ »







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক ও প্রকাশক: মো: আক্তার হোসেন রিন্টু
বার্তা ও বাণিজ্যিক বিভাগ : প্রকাশক কর্তৃক ৮২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক (৩য় তলা) ওয়্যারলেস মোড়, বড় মগবাজার, ঢাকা-১২১৭।
বার্তা বিভাগ : +8802-58316172, বাণিজ্যিক বিভাগ : +8802-58316175, E-mail: info@jobabdihi.com , contact@jobabdihi.com
কপিরাইট © দৈনিক জবাবদিহি সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft