প্রকাশ: মঙ্গলবার, ১৭ মে, ২০২২, ৮:৩২ পিএম

আগামী ১৫ জুন মেহেরপুর পৌরসভার নির্বাচনে মেয়র পদে আওয়ামী লীগ মনোনীত প্রার্থী মেহেরপুর পৌরসভার বর্তমান মেয়র মাহফুজুর রহমান রিটন মনোনয়নপত্র জমা দিয়েছেন।
মঙ্গলবার দুপুরের দিকে মনোনয়নপত্র মাহফুজুর রহমান রিটন পৌরসভার নির্বাচনের দায়িত্ব প্রাপ্ত সহকারি রিটার্নিং অফিসার কবীর উদ্দীনের কাছে তিনি মনোনয়নপত্র জমা দেন।
এ সময় মেহেরপুর জেলা আওয়ামী লীগের সহ সভাপতি অ্যাড. মিয়াজান আলী, সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান অ্যাড. ইয়ারুল ইসলাম, পৌর আওয়ামী লীগের সভাপতি ইকবাল হোসেন বুলবুল, সাধারণ সম্পাদক অ্যাড. খ ম হারুন ইমতিয়াজ জুয়েল, জেলা যুবলীগের যুগ্ম আহ্বায়ক শহিদুল ইসলাম পেরেশান সহ পৌরসভার ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি সাধারণ সম্পাদক সহ যুবলীগ ও ছাত্রলীগের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।