প্রকাশ: মঙ্গলবার, ১৭ মে, ২০২২, ৮:৩১ পিএম

আগামী ১৫ জুন অনুষ্ঠিতব্য গোপালগঞ্জ ও মুকসুদপুর পৌরসভার মেয়র,সংরক্ষিত ওয়ার্ডের মহিলা কাউন্সিলর ও কাউন্সিলর পদে মোট ১৪২ জন প্রার্থী আজ মঙ্গলবার শেষ দিন পর্যন্ত মনোনয়ন পত্র জমা দিয়েছেন।
এর মধ্যে গোপালগঞ্জ পৌরসভায় মেয়র পদে ১১ জন,৫টি সংরক্ষিত ওয়ার্ডের কাউন্সিলর পদে ২১ জন এবং ১৫ টি ওয়ার্ডের কাউন্সিলর পদে ৬০ জন মনোনয়ন পত্র জমা দিয়েছেন।
মুকসুদপুর পৌরসভায় ৬ জন মেয়র পদে, তিনটি সংরক্ষিত ওয়ার্ডে ১০ জন সংরক্ষিত ওয়ার্ডের মহিলা কাউন্সিলর পদে এবং ৯টি ওয়ার্ডে ৩৪ জন কাউন্সিলর পদে মনোনয়ন পত্র জমা দিয়েছেন।
জেলা নির্বাচন অফিসার এসব তথ্য জানিয়ে বলেন, নির্বাচন সুষ্ঠ ও নিরপেক্ষ করার সার্বিক ব্যবস্থা গ্রহন করা হয়েছে।